চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) পড়ুয়া হাতিয়া উপজেলার শিক্ষার্থীদের সংগঠন ‘হাতিয়া স্টুডেন্ট ফোরাম’ এর কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের বায়োলজি ফ্যাকাল্টি ক্যাফেটেরিয়ায় এ নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে সভাপতি পদে আমিনুল ইসলাম রিমন এবং সাধারণ সম্পাদক পদে মো. আবদুস সাদেক নির্বাচিত হয়েছেন। এছাড়া সাংগঠনিক সম্পাদক পদে সাইফ হোসেন, এবং অর্থ সম্পাদক পদে সায়েম ফাতেহ নির্বাচিত হয়েছেন।
হাতিয়া স্টুডেন্ট ফোরাম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, নির্বাচন কমিশনার হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং ও বায়োটেকনোলজি বিভাগের অধ্যাপক লাইলা খালেদা আঁখি, গণিত বিভাগের সহযোগী অধ্যাপক লিপন চন্দ্র দাস এবং ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স বিভাগের প্রভাষক নোমান সিদ্দিক।
নির্বাচন সংশ্লিষ্টরা জানান, আগামী ১০ দিনের মধ্যে হাতিয়া স্টুডেন্ট ফোরামের পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হবে। নবনির্বাচিত কমিটির নেতৃত্বে হাতিয়া স্টুডেন্ট ফোরাম শিক্ষার্থীদের কল্যাণে আরও কার্যকর ভূমিকা রাখবে এমন প্রত্যাশা ব্যক্ত করেন উপস্থিত শিক্ষক ও সদস্যরা।









