হাতিয়া উপজেলার জোড়খালী বাজার সংলগ্ন এলাকায় গাঁজাসহ এক মাদক কারবারি আটক করা হয়েছে। আজ শুক্রবার (৪ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টায় কোস্টগার্ড স্টেশন হাতিয়া কর্তৃক গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ অভিযান পরিচালনা করে মাদক কারবারিকে আটক করে। মাদক কারবারির কাছে প্রায় ৫২ হাজার টাকা মূল্যের ১ কেজি ৩০০ গ্রাম গাঁজা পাওয়া গেছে।
কোস্টগার্ডের তথ্য অনুসারে, আটককৃত আসামী হলেন, হাতিয়া উপজেলার ১নং হরণী ইউনিয়নের জোড়খালী গ্রামের মফিজুর রহমান ছেলে মো. খোরশেদ আলম (৪৪)।
কোস্টগার্ড থেকে জানানো হয়েছে, জব্দকৃত গাঁজা ও আটককৃত মাদক কারবারির পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। মাদকের বিস্তার রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাকবে।









