ঐতিহ্যবাহী ছাত্র সংগঠন হাতিয়া ছাত্র কল্যাণ পরিষদ নোয়াখালীর রজতজয়ন্তী আগামী ১৩ নভেম্বর অনুষ্ঠিত হবে। নোয়াখালীর মাইজদীতে জেলা শিল্পকলা একাডেমীতে দিনব্যাপী রজতজয়ন্তী উদযাপনে প্রস্তুতি নিচ্ছে সংগঠনের বর্তমান ও সাবেক সদস্যরা। নোয়াখালীতে অবস্থানরত হাতিয়া উপজেলার শিক্ষার্থীদের নিয়ে সংগঠনটি ২০০১ সালে যাত্রা শুরু করে।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর হোটেল ভিক্টোরি ভবনে রজতজয়ন্তী উপলক্ষে আয়োজিত মত-বিনিময় সভায় এ তথ্য জানানো হয়। সভার আয়োজন করে হাতিয়া ছাত্র কল্যাণ পরিষদ নোয়াখালীর রজতজয়ন্তী বাস্তবায়ন আহ্বায়ক কমিটি।
সভায় জানানো হয়, হাতিয়া ছাত্র কল্যাণ পরিষদ নোয়াখালীর রজতজয়ন্তীতে ৩০০জন শিক্ষার্থী নিবন্ধনের মাধ্যমে অনুষ্ঠানে অংশ নেওয়ার সুযোগ পাবেন। যারা আগে নিবন্ধন করবেন, তারাই অংশ নেওয়ার সুযোগ পাবেন। এছাড়া হাতিয়ার ২০০ জন বিশিষ্ট ব্যক্তির অংশগ্রহন নিশ্চিত করা হবে। এদের মধ্যে সংগঠনের সাবেক সদস্যরাও থাকবেন। রজতজয়ন্তী উপলক্ষে সংগঠনের আড়াই দশকের পথচলা নিয়ে বিশেষ প্রকাশানা প্রকাশ করা হবে।
সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সাবেক সভাপতি ও ডেজার্ট লাইফ ইন্টারন্যাশেনালের ব্যবস্থাপনা পরিচালক তাসলিম আলম সেলিম। মত-বিনিময় সভায় বক্তব্য রাখেন রজতজয়ন্তী আহ্বায়ক কমিটির সভাপতি ও সংগঠনের উপদেষ্টা সাহাদাত হোসেন, হাতিয়া দ্বীপ সমিতি ঢাকার সহ সভাপতি আনোয়ার হোসেন যতন, হাতিয়া কমিউনিটি কলেজের সাবেক অধ্যক্ষ ইব্রাহিম সারোয়ার, ঢাকা তেজগাঁও কলেজের প্রভাষক আব্দুল্ল্যাহ আল মামুন, ঢাকাস্থ হাতিয়া জার্নালিস্ট ফোরামের সাধারণ সম্পাদক সাইফুল মাসুম, হাতিয়া ছাত্র কল্যাণ পরিষদ নোয়াখালীর সাবেক সভাপতি আরেফিন আলী, সাবেক সাধারণ সম্পাদক আলফাজ, হাতিয়া ইন্টারন্যাশেনালের পরিচালক ফিরোজ উদ্দিন।
সংগঠনের সাবেক সভাপতি আব্দুল ওহাবের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন হাতিয়া ছাত্র কল্যাণ পরিষদ নোয়াখালীর সভাপতি কারীমুল মাওলা, সাধারণ সম্পাদক শিহাব রায়হান, হাতিয়া যুব ফোরাম ঢাকার প্রচার সম্পাদক দিনাজ উদ্দিন, দপ্তর সম্পাদক ইউনুছ উদ্দিন মামুন, হাতিয়া ছাত্র ফোরাম ঢাকার সভাপতি আব্দুর রব নাছিম, আমরা জাহাজমারা বাসীর সাংগঠনিক সম্পাদক দিনার খান, জাগ্রত দ্বীপ হাতিয়ার পরিচালক আজগর হোসেন আকাশ প্রমুখ।





