শিরোনাম
প্রধান সংবাদ

বেকার যুবকদের নিজ অর্থায়নে কারিগরি প্রশিক্ষণের ঘোষণা সোনাদিয়ার চেয়ারম্যান প্রার্থী রাজিবের

আরও পড়ুন

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সোনাদিয়া ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ রাজীব উদ্দিন চরচেঙ্গায় অবস্থিত হোসেন রব টেকনিক্যাল ইনস্টিটিউট পরিদর্শন করেছেন। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) পরিদর্শনকালে তিনি প্রতিষ্ঠানের বিভিন্ন কারিগরি কোর্স, পাঠদান কার্যক্রম ও শ্রেণিকক্ষ ঘুরে দেখেন এবং শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন। শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি তাদের প্রশিক্ষণ, কর্মসংস্থান ও আত্মকর্মসংস্থানের বিভিন্ন বিষয় নিয়েও কথা বলেন। এ সময় হোসেন রব টেকনিক্যাল ইনস্টিটিউটের অধ্যক্ষ মেফতাউল ফেরদৌস উপস্থিত ছিলেন।

পরিদর্শন শেষে রাজীব উদ্দিন বলেন, “আমাদের এলাকার মূল সমস্যা বেকারত্ব। প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি আধুনিক কারিগরি শিক্ষা অর্জন করতে পারলে তরুণ সমাজ নিজের পায়ে দাঁড়াতে পারবে। বেকার সমস্যা দূরীকরণে এবং আমাদের বিশাল জনসংখ্যাকে দক্ষ জনসম্পদে রূপান্তর করতে হোসেন রব টেকনিক্যাল ইনস্টিটিউটের এই উদ্যোগ সত্যিই প্রশংসনীয়।”

সোনাদিয়া ইউনিয়নের বেকার তরুণদের কর্মসংস্থান ও আত্মকর্মসংস্থানে উদ্বুদ্ধ করতে একটি উদ্যোগের ঘোষণা দেন সম্ভাব্য এ চেয়ারম্যান পদপ্রার্থী। রাজীব উদ্দিন জানান, সোনাদিয়া ইউনিয়নের প্রত্যেক ওয়ার্ড থেকে কমপক্ষে একজন করে বেকার যুবককে তাঁর নিজ অর্থায়নে হোসেন রব টেকনিক্যাল ইনস্টিটিউটে ‘ইলেকট্রিক্যাল ইনস্টলেশন অ্যান্ড মেইনটেন্যান্স’ কোর্সে ভর্তি করানো হবে। নির্বাচিত শিক্ষার্থীদের কোর্সের যাবতীয় ব্যয় ও প্রশিক্ষণ খরচ তিনি নিজেই বহন করবেন বলেও জানান।

এ বিভাগের আরও সংবাদ