নোয়াখালী হাতিয়া উপজেলার বুড়ির চর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থীতার ঘোষণা দিলেন বিএনপির অঙ্গ সংগঠন ওলামাদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও নোয়াখালী জেলা ছাত্রদলের সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক ফারুক আল ফাহাদ।
জানা গেছে, ফাহাদ আরবি ব্যাকগ্রাউন্ড থেকে পড়াশোনা করলেও রাজনীতিতে ছিলেন জাতীয়তাবাদী মনা। তিনি শৈশব থেকে জিয়াউর রহমান, খালেদা জিয়া ও তারেক রহমানের প্রতি অনুরাগী ছিলেন। ওয়ার্ড ছাত্রদল থেকে শুরু করে ২০১২ সালে হয়েছিলেন বুড়ির চর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক। পরবর্তীতে আওয়ামী রোষানলে পড়ে এলাকা ছাড়তে বাধ্য হন। চলে আসেন জেলা শহর মাইজদীতে। জেলাতে এসে তিনি রাজনীতিতে আরো বেশি সরব হয়ে পড়েন। দুঃসময়ে জেলার প্রোগ্রামগুলোতে উদ্বোধনী কুরআন তিলওয়াত, গায়েবানা জানাযা, দোয়া মাহফিলগুলো তার নেতৃত্বে সম্পন্ন হতো। ২০১৯ সালে হয়েছেন জেলা ছাত্রদলের ধর্ম বিষয়ক সম্পাদক। দুঃসময়ে তার এমনও স্বৃতি রয়েছে ১৪৪ ধারার মধ্যে ও তিনি নিহত নেতাকর্মীদের জানাজার ইমামতি করেছেন।
নোয়াখালীতে ২০২২ সালে বিএনপির তৎকালীন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কৃষক শ্রমিক ও মতো মেহনতী মানুষের পদযাত্রায় আগমন করেন। জাতীয় ঐ প্রোগ্রামে লক্ষ মানুষের উপস্থিতি তে উদ্বোধনী কুরআন তিলওয়াত করেছিলেন ফারুক আল ফাহাদ। বিএনপির রাজনীতি করতে গিয়ে নিজের আপন ভাই সহ গ্রেফতার হয়ে করাবরণ করেছিলেন। এছাড়াও তিনি জেলা জিয়া মঞ্চের যুগ্ম আহবায়ক, জেলা ওলামাদলের সিনিয়র যুগ্ম আহবায়ক, জেলা অনলাইন ফোরাম এর সভাপতি, ওলামাদলের ধানের শীষের নির্বাচন পরিচালনা কমিটির বিভাগীয় টিমের সদস্য ছিলেন।
ফাহাদ রাজনীতির এই ধারাবাহিকতায় তিনি এবার সেবার মানসিকতা নিয়ে তার জন্মস্থান বুড়ির চর ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হওয়ার ইচ্ছে পোষণ করে ইতিমধ্যে প্রচারনাও শুরু করেছেন। কেন প্রার্থী হলেন? এমন প্রশ্নের জবাবে তিনি হাতিয়া কন্ঠকে বলেন “ছোট থেকেই মানুষের সেবা করার স্বপ্ন দেখতাম। সেই থেকে রাজনীতি করা। আর একজন রাজনীতিবীদের জন্য জনপ্রতিনিধি হওয়া অন্যতম এক বড় সফলতা। সেজনই চেয়ারম্যান পদপ্রার্থী হলাম। আর উক্ত পদে জয় লাভ করে অবহেলিত বুড়িরচরবাসীর সেবা করতে চাই।” ফারুক আল ফাহাদ আরও বলেন ‘দল যোগ্য মনে করলে আমাকে সমর্থন দিবে। আমি সেই সমর্থনের মর্যাদা রক্ষা করতে পারবো। আশা করি সকল দিক বিবেচনা করে বুড়িরচরের জনসাধারণ আমাকে সমর্থন দিবে ইনশাআল্লাহ।’ দলের সমর্থনের জন্য বিএনপির জেলা কমিটির নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক করেছেন বলেও জানান তিনি।





