শিরোনাম
প্রধান সংবাদ

হাতিয়ায় ফেরি সার্ভিস উদ্বোধনকে কেন্দ্র করে বিএনপি- এনসিপি সংঘর্ষ: আহত ১০

আরও পড়ুন

বহুবছরের বহুল প্রতীক্ষিত হাতিয়ার স্বপ্নের ফেরি উদ্বোধনী অনুষ্ঠানকে ঘিরে বিএনপি ও এনসিপির সমর্থকদের মধ্যে সংঘর্ষ বাধে। এতে উভয় পক্ষের অন্তত দশজন আহত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনী বাড়ানো হয়েছে বলে জানান হাতিয়া থানার ওসি মো. সাইফুল আলম।

শুক্রবার (৩০ জানুয়ারি) বিকেলে নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার আফাজিয়া-চেয়ারম্যান ঘাট নৌপথে ফেরি সার্ভিসের উদ্বোধনী অনুষ্ঠানে সংঘর্ষের এ ঘটনা ঘটে। ফেরি সার্ভিস উদ্বোধন করেন নৌ-পরিবহন মন্ত্রণালয়ের সচিব ড. নুরুন্নাহার চৌধুরী। সংঘর্ষের ভেতর দিয়েই নলচিরা ঘাটে ফেরি ঘাটের এক প্রান্ত উদ্বোধন শেষে বিকেল ৪টার দিকে অপরপ্রান্ত চেয়ারম্যান ঘাটে চলে যান সচিব।

এসময় বিআইডব্লিউটিএর চেয়ারম্যান, চীফ ইঞ্জিনিয়ার, বিআইডব্লিউটিসির কমার্শিয়াল ডিরেক্টরসহ হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.আলাউদ্দিন, হাতিয়া দ্বীপ সমিতি, ঢাকার সভাপতি ডা. জাহেদুল আলম উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরও সংবাদ