প্রধান সংবাদ

হান্নান মাসউদকে নিয়ে ফেসবুক পোস্টের জের ধরে ছাত্রদল নেতার বাড়িতে হামলার অভিযোগ

এনসিপির নেতাকর্মীদের বিরুদ্ধে ছাত্রদল নেতার বাড়িতে হামলার অভিযোগ জানিয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতা আবদুল গাফফার জিসান। বৃহস্পতিবার (৪ জুন) রাত সাড়ে নয়টার সময় ফেসবুক লাইভে এসে জিসান এ অভিযোগ করেন। তিনি ফেসবুক লাইভে বলেন, ‘গতকালকে হান্নান মাসউদের তিন কোটির ডিল নিয়ে কথা বলায় আজকে আমার গ্রামের বাড়িতে হামলা করেছে এনসিপির নেতাকর্মীরা।’

ছাত্রদল নেতা আবদুল গাফফার জিসান ও নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের সংসদ আব্দুল হান্নান মাসউদের গ্রামের বাড়ি হাতিয়া উপজেলার বুড়িরচর ইউনিয়নে অবস্থিত। জুলাই গণঅভ্যুত্থানের পর আবদুল গাফফার জিসান বেশকিছু দিন হান্নান মাসউদের ছায়া সঙ্গী হিসেবে ছিলেন।

এ বিভাগের আরও সংবাদ