শিরোনাম
প্রধান সংবাদ

শিশুর চিকিৎসায় আর্থিক সহায়তা দিলেন হাতিয়ার ইউএনও শিবু দাশ

​পায়ে অস্ত্রোপচার হওয়া এক অসুস্থ শিশুর ওষুধের ব্যয় নির্বাহে আর্থিক সহযোগিতা করেছেন হাতিয়া উপজেলা নতুন নিযুক্ত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শিবু দাশ। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) শিশুটির পরিবারের হাতে এ আর্থিক অনুদান তুলে দেওয়া হয়।

​হাতিয়া উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, শিশুটির চিকিৎসার ধারাবাহিকতা বজায় রাখা এবং অস্ত্রোপচার-পরবর্তী (পোস্ট-অপারেটিভ) ওষুধ কেনার খরচ মেটাতেই উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ সহায়তা দেওয়া হয়েছে।

​এ বিষয়ে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, অসুস্থ শিশুটি যেন দ্রুত সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে, সে প্রত্যাশাই সবার। শিশুটির নিরবচ্ছিন্ন চিকিৎসা নিশ্চিত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

এ বিভাগের আরও সংবাদ