শিরোনাম
প্রধান সংবাদ

নানা আয়োজনের মধ্যদিয়ে হাতিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত

উপজেলা পরিষদের সামনে অনুষ্ঠিত র‍্যালির চিত্র

‘রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে নোয়াখালীর হাতিয়ায় নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত হয়েছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদে গিয়ে শেষ হয়। পরে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শিবু দাসের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল বাছেদ সবুজ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সালাউদ্দিন সিকদার, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. রাশেদুজ্জামান, পৌরসভা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আশিক ইকবালসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও সফল খামারিরা।

আলোচনা সভায় প্রাণিসম্পদ খাতের উন্নয়ন, আধুনিক ও বিজ্ঞানসম্মত পদ্ধতিতে পশুপালন, খামারিদের উৎসাহিত করা এবং প্রাণিজ আমিষের উৎপাদন বৃদ্ধির বিষয়ে গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি দেশের অর্থনীতি ও কর্মসংস্থান সৃষ্টিতে প্রাণিসম্পদ খাতের অবদান তুলে ধরা হয়।

এ বিভাগের আরও সংবাদ