শিরোনাম
প্রধান সংবাদ

হাতিয়ার কৃষি অফিসে জামায়াত কর্মীদের ওপর হামলার ঘটনায় তদন্ত কমিটি

হাতিয়া উপজেলা কৃষি অফিসে জামায়াতে ইসলামী কর্মীদের ওপর ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (ডিএই)। সাত কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, নোয়াখালীর উপপরিচালক স্বাক্ষরিত এক চিঠিতে এ তদন্ত কমিটি গঠনের বিষয়টি জানানো হয়।

চিঠিতে বলা হয়, হাতিয়া উপজেলা কৃষি অফিসের একটি বিষয়কে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত তথ্য ও অভিযোগের পরিপ্রেক্ষিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নেওয়া হয়েছে। অভিযোগের বিষয়টি তদন্ত করে দেখতে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে।

তদন্ত কমিটির আহ্বায়ক করা হয়েছে গোলাম ছামদানীকে। তিনি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক (পশু)। কমিটির অন্য দুই সদস্য হলেন সেনবাগ উপজেলা কৃষি কর্মকর্তা মো. রেজাউল করিম এবং নোয়াখালী সদর উপজেলার অতিরিক্ত কৃষি কর্মকর্তা শাহাদাত হোসেন।

চিঠিতে তদন্ত কমিটিকে ঘটনাটির সঙ্গে হাতিয়া উপজেলা কৃষি অফিসের কোনো কর্মকর্তা-কর্মচারীর সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা খতিয়ে দেখতে বলা হয়েছে। সাত কর্মদিবসের মধ্যে তদন্ত সম্পন্ন করে সংশ্লিষ্ট কার্যালয়ে প্রতিবেদন জমা দেওয়ার জন্য কমিটিকে অনুরোধ করা হয়েছে।

এর আগে ১৯ নভেম্বর জামায়াতে ইসলামী আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে করেন উপজেলা জামায়াতের সেক্রেটারি মুহাম্মদ ফয়জুল বারী তারীফ অভিযোগ করেন, বুধবার (১৮ নভেম্বর) দুপুরে কৃষি প্রণোদনার আওতায় খেসারি বীজ বিতরণে অনিয়মের বিষয়ে তথ্য জানতে এবং বঞ্চিত প্রকৃত কৃষকদের তালিকা জমা দিতে জামায়াতের আটজন ওয়ার্ড সভাপতি উপজেলা কৃষি কার্যালয়ে যান। এ সময় উপসহকারী কৃষি কর্মকর্তা নুসরাত জাহান কলি ও উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আলতাফ হোসেনের সঙ্গে তাঁদের বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে যুবদল ও ছাত্রদলের কয়েকজন নেতাকর্মী অতর্কিতভাবে তাঁদের ওপর হামলা চালান। এতে জামায়াতের আটজন নেতাকর্মী আহত হন। এ ছাড়া তাঁদের রক্ষা করতে গিয়ে ‘জুলাই যোদ্ধা’ আতিকুল ইসলাম লিটনও আহত হয়েছেন বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।

এ বিভাগের আরও সংবাদ