প্রধান সংবাদ

হাতিয়ার একজন কীর্তিমান মানুষের প্রয়াণ

গভীর শোকের সঙ্গে জানানো যাচ্ছে যে, নোয়াখালী জেলার হাতিয়া উপজেলার ছৈয়দিয়া গ্রামের বাসিন্দা, আলী আহমদ মিয়ার নাতি এবং মরহুম জাহাঙ্গীর মিয়ার তৃতীয় পুত্র, হাতিয়া কণ্ঠ পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক, গল্পকার, ঔপন্যাসিক, লেখক, সাহিত্যিক ও সাংবাদিক দিলদার উদ্দিন অপু আর আমাদের মাঝে নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

বুধবার রাতে নোয়াখালী প্রাইম হাসপাতালে নেওয়ার পথে অ্যাম্বুলেন্সে থাকা অবস্থায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

তাঁর মৃত্যুতে সাংবাদিক, সাহিত্যাঙ্গন এবং হাতিয়াবাসী একজন গুণী মানুষকে হারাল। মহান আল্লাহ তাআলা মরহুমকে জান্নাতুল ফিরদাউস নসিব করুন, তাঁর সকল গুনাহ মাফ করে দিন এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজনকে এই অপূরণীয় ক্ষতি সহ্য করার তাওফিক দান করুন। আমীন।

এ বিভাগের আরও সংবাদ