প্রধান সংবাদ

হাতিয়ায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদেরকে ছাত্রদলের সংবর্ধনা

আরও পড়ুন

হাতিয়া উপজেলার এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। ‎মঙ্গলবার (২৫ আগস্ট) দ্বীপ উন্নয়ন সংস্থার হলরুমে হাতিয়া উপজেলা ছাত্রদলের উদ্যোগে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এ সময় উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে জিপিএ-৫ পাওয়া মোট ৮৬ জন কৃতি শিক্ষার্থীকে সম্মাননা স্মারক ও নগদ অর্থ প্রদান করা হয়। ‎অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা ছাত্রদলের সভাপতি এন বি এস রাসেল। প্রধান বক্তা ছিলেন নোয়াখালী জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক জিয়াউর রহমান রাহান।

‎হাতিয়া উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রিয়াজ মাহমুদের
সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধন করেন হাতিয়া উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি আ.ন.ম. হাসান। ‎বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাতিয়া দ্বীপ সরকারি কলেজের সাবেক ভিপি আমিরুল হায়দার চৌধুরী সাজ্জাদ এবং হাতিয়া কলেজের প্রভাষক অধ্যাপক শাহ মোহাম্মদ ওয়ালী উল্ল্যাহ।

এ বিভাগের আরও সংবাদ