প্রধান সংবাদ

হাতিয়ায় মেঘনা নদী থেকে মায়ানমারে পাচারকালে সিমেন্টসহ ১২ জনকে আটক

আরও পড়ুন

মায়ানমারে পাচারকালে হাতিয়ায় মেঘনা নদী থেকে বিপুল পরিমাণ সিমেন্টসহ ১২ জন পাচারকারী আটক করছে কোস্ট গার্ড। শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন হাতিয়া কন্ঠকে এ তথ্য জানান।

কোস্ট গার্ড থেকে জানানো হয়, নোয়াখালীর হাতিয়া থানাধীন মেঘনা নদীতে আজ ৫ সেপ্টেম্বর ২০২৬ শনিবার ভোর সাড়ে ৫ টায় কোস্ট গার্ড স্টেশন হাতিয়া কর্তৃক গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকায় সন্দেহজনক ২ টি বোটে তল্লাশি চালিয়ে অবৈধভাবে শুল্ক-কর ফাঁকি দিয়ে মায়ানমারে পাচারের উদ্দেশ্যে বহনকৃত প্রায় ২ লক্ষ ৯৭ হাজার ৫০০ টাকা মূল্যের ৫৯৫ বস্তা (২৯ হাজার ৭৫০ কেজি) সিমেন্ট ও পাচারকাজে ব্যবহৃত ২ টি বোটসহ ১২ জন পাচারকারিকে আটক করা হয়।

জব্দকৃত আলামত ও আটককৃত পাচারকারীদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, চোরাচালান রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

এ বিভাগের আরও সংবাদ