মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
হাতিয়ায় ৬ শত লিটার জ্বালানি তেল জব্দ করেছে কোস্ট গার্ড
নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত : শনিবার, ৩০ মে ২০২৬। ৪:০৮:৩৫ পিএম
নোয়াখালী হাতিয়ায় অভিযান চালিয়ে ৬ শত লিটার চোরাই জ্বালানি তেল জব্দ করেছে কোস্ট গার্ড।
শনিবার (৩০ মে) সকালে কোস্ট গার্ড এর দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লে: মোঃ আবুল কাশেম এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত কনেন।
এর আগে শুক্রবার গভীর রাতে উপজেলার নলচিরা ঘাট থেকে এসব তেল জব্দ করা হয়।
কোস্ট গার্ড জানায়, গোপন সংবাদের ভিত্তিতে নিশ্চিত হয়ে অভিযান করে কোষ্টগার্ডের একটি টিম। এ সময় নলচিরা ঘাট থেকে পরিত্যক্ত অবস্থায় ৬০০ লিটার তেল জব্দ করে তারা। কোষ্টগার্ডের উপস্থিতি টের পেয়ে আগেই পালিয়ে যায় চোরাকারবারীরা। পরে তেলগুলো জব্দ করে হাতিয়া থানায় নিয়ে আসা হয়।
কোস্ট গার্ড আরো জানায়, লাইটার জাহাজ থেকে চোরাইকৃত এসব তেল বাজারজাত করার জন্য মজুদ করে চোরাকারবারীরা। এই ঘটনার সাথে জড়িতরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা যায়নি।
কোস্ট গার্ড এর দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লে: মোঃ আবুল কাশেম জানান, হাতিয়া দ্বীপের শান্তিশৃঙ্খলায় কাজ করছে কোস্ট গার্ড। এসকল চোরা কারবারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।










