সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

নোয়াখালীতে মাদক বিরোধী অভিযানে ১৯ জন গ্রেপ্তার

নোয়াখালী প্রতিনিধি
  • প্রকাশিত : বুধবার, ২৬ আগস্ট ২০২৬। ৪:২৩:৪৩ পিএম
  • / 13

নোয়াখালীর বিভিন্ন উপজেলায় বিশেষ মাদকবিরোধী অভিযানে ১৯ মাদকসেবী ও বিক্রেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাত থেকে আজ বুধবার সকাল পর্যন্ত চালানো পৃথক অভিযানে তাঁদের কাছ থেকে ২৬৮টি ইয়াবা ট্যাবলেট ও ৫ কেজি গাঁজা জব্দ করা হয়েছে।

জেলা অতিরিক্ত পুলিশ সুপার আহমেদ পেয়ার তথ্যটি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, মাদকের ভয়াবহতা রোধ, মাদকসংক্রান্ত অপরাধ দমন এবং মাদক ব্যবসা ও সরবরাহের সঙ্গে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনতে গত ১৮ আগস্ট থেকে জেলার বিভিন্ন থানা এলাকায় বিশেষ মাদকবিরোধী অভিযান পরিচালনা করছে জেলা পুলিশ।

বিশেষ অভিযানের অংশ হিসেবে জেলার সব থানায় মাদকবিরোধী অভিযান চালানো হয়। অভিযানে বিভিন্ন উপজেলা থেকে ১৯ জনকে গ্রেপ্তার করা হয়।

জেলা পুলিশের মাদকবিরোধী কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছেন জেলা পুলিশ সুপার এন এম নাসিরুদ্দিন।

নোয়াখালী | ২৬ আগস্ট ২০২৬

নোয়াখালীতে মাদক বিরোধী অভিযানে ১৯ জন গ্রেপ্তার

বিস্তারিত | hatiyakantha.com

সোশ্যাল মিডিয়ায় শেয়ারের করুন

নোয়াখালীতে মাদক বিরোধী অভিযানে ১৯ জন গ্রেপ্তার

প্রকাশিত : ১০:২৩:৪৩ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬