সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

‘হাতিয়ায় শিশু নিপীড়নে অভিযুক্ত হেলাল যুবলীগ নেতা, জামায়াতের সঙ্গে সম্পৃক্ততা নেই’ জামায়াতে ইসলামীর সংবাদ বিজ্ঞপ্তি

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : শনিবার, ৮ আগস্ট ২০২৬। ১:৩০:১৪ এএম
  • / 48

নোয়াখালীর হাতিয়া উপজেলার ১নং হরনী ইউনিয়নে ১১ বছরের এক শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে অভিযুক্ত পল্লী চিকিৎসক মো: হেলাল উদ্দিনকে (৪২) “জামায়াত কর্মী” হিসেবে আখ্যায়িত করে গণমাধ্যমে প্রচারিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী। বৃহস্পতিবার (৭ আগস্ট) জামায়াতে ইসলামী হাতিয়া উপজেলা শাখার আমীর মাস্টার বোরহানুল ইসলাম এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ প্রতিবাদ জানান।

প্রতিবাদ বার্তায় বলা হয়, “গত ৩ আগস্ট ১নং হরনী ইউনিয়নের ৪নং ওয়ার্ডে সংঘটিত ঘৃণ্য অপরাধে অভিযুক্ত পল্লী চিকিৎসক হেলাল উদ্দিনের সাথে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কোনো প্রকার সাংগঠনিক বা রাজনৈতিক সম্পৃক্ততা নেই। অভিযুক্ত হেলাল উদ্দিনকে ‘জামায়াত কর্মী’ হিসেবে পরিচয় দিয়ে আরটিভি সহ কয়েকটি গণমাধ্যমে যে সংবাদ পরিবেশন করা হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট, কাল্পনিক ও উদ্দেশ্যপ্রণোদিত। কপালে ফিতা বেঁধে কোনো কর্মসূচিতে উপস্থিত হয়ে ছবি তুললেই কেউ জামায়াতের কর্মী হয়ে যায় না।”

জামায়াতে ইসলামী হাতিয়া শাখার তথ্য অনুসারে, ‘অভিযুক্ত হেলাল উদ্দিন বিগত জুলাই গণ-অভ্যুত্থানের পূর্ব পর্যন্ত হরনী ইউনিয়ন যুবলীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদকের দায়িত্বে নিয়োজিত ছিলেন এবং সাবেক সংসদ সদস্য মোহাম্মদ আলীর অনুসারী হিসেবে পরিচিত ছিলেন। রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তনের পর নিজেকে বাঁচাতে তিনি বিভিন্ন রাজনৈতিক দলের গণজমায়েতে উপস্থিত হয়ে ছবি তোলার সুযোগ নিয়েছেন মাত্র। জামায়াতের কোনো লিখিত নথি বা সাংগঠনিক প্রক্রিয়ায় তাঁর কোনো নাম বা অস্তিত্ব ছিল না এবং নেই।”

মাস্টার বোরহানুল ইসলাম অভিযুক্ত হেলাল উদ্দিনের এমন ন্যক্কারজনক ও ঘৃণ্য অপরাধের তীব্র প্রতিবাদ জানান এবং তাকে দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের জোর দাবি জানান।

প্রধান সংবাদ | ৭ আগস্ট ২০২৬

‘হাতিয়ায় শিশু নিপীড়নে অভিযুক্ত হেলাল যুবলীগ নেতা, জামায়াতের সঙ্গে সম্পৃক্ততা নেই’ জামায়াতে ইসলামীর সংবাদ বিজ্ঞপ্তি

বিস্তারিত | hatiyakantha.com

সোশ্যাল মিডিয়ায় শেয়ারের করুন

‘হাতিয়ায় শিশু নিপীড়নে অভিযুক্ত হেলাল যুবলীগ নেতা, জামায়াতের সঙ্গে সম্পৃক্ততা নেই’ জামায়াতে ইসলামীর সংবাদ বিজ্ঞপ্তি

প্রকাশিত : ০৭:৩০:১৪ অপরাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২৬