মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

‘তারকা খেলোয়াড় সৃষ্টি করবে অনূর্ধ্ব-১৫ জাতীয় ফুটবল লীগ’

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫। ৪:০৯:১৩ এএম
  • / 74

বাংলাদেশের তৃণমূল ফুটবলের জন্য আরেকটি গুরুত্বপূর্ণ আসর শুরু হতে যাচ্ছে। ইউসিবি বাফুফে অনূর্ধ্ব-১৫ জাতীয় ফুটবল লীগ-২০২৫ এর চূড়ান্ত পর্বে অংশ নিচ্ছে দেশের সেরা উঠতি ফুটবলাররা। উদ্বোধনী ম্যাচ শুরু হবে রোববার (২১ ডিসেম্বর) দুপুর দেড়টায়। তরুণ ফুটবলারদের দক্ষতা যাচাই ও ভবিষ্যৎ জাতীয় দল গঠনের লক্ষ্যেই এই আয়োজন বলে জানায় আয়োজকরা।

নোয়াখালীর শহিদ ভুলু স্টেডিয়ামে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের উদ্যোগে এবং ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের পৃষ্ঠপোষকতায় শুরু হচ্ছে ইউসিবি বাফুফে অনূর্ধ্ব-১৫ জাতীয় ফুটবল লীগ-২০২৫ এর চূড়ান্ত পর্ব। এই পর্বে বিকেএসপি সহ দেশের বিভিন্ন জেলা পর্যায় থেকে বাছাই করা মোট ১২টি দল অংশগ্রহণ করছে।
ইউসিবি বাফুফে অ-১৫ জাতীয় ফুটবল লীগ-২০২৫ এর কর্মকর্তারা বলেন, এই লীগের মাধ্যমে আমরা অনূর্ধ্ব-১৫ পর্যায়ে প্রতিভাবান খেলোয়াড়দের খুঁজে বের করছি, যারা ভবিষ্যতে জাতীয় ফুটবলের মূল শক্তি হয়ে উঠবে।

চূড়ান্ত পর্ব ঘিরে খেলোয়াড়, কোচ এবং দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা গেছে। মাঠের নিরাপত্তা ও সার্বিক ব্যবস্থাপনায় নেওয়া হয়েছে প্রয়োজনীয় প্রস্তুতি।
ক্রীড়ামোদী ও খেলোয়াড়রা আশা করছেন, এই লীগ থেকে উঠে আসবে আগামীর তারকা ফুটবলার। যারা ভবিষ্যতে জাতীয় ও আন্তর্জাতিক ফুটবলের মূল শক্তি হয়ে উঠবে। সব মিলিয়ে, ইউসিবি বাফুফে অনূর্ধ্ব-১৫ জাতীয় ফুটবল লীগ-২০২৫ এর চূড়ান্ত পর্ব এখন তরুণ ফুটবলারদের প্রতিভা প্রমাণের বড় মঞ্চ এমনটাই ভাবছেন ক্রীড়ামোদী ও খেলোয়াড়রা।

খেলা | ২০ ডিসেম্বর ২০২৫

‘তারকা খেলোয়াড় সৃষ্টি করবে অনূর্ধ্ব-১৫ জাতীয় ফুটবল লীগ’

বিস্তারিত | hatiyakantha.com

সোশ্যাল মিডিয়ায় শেয়ারের করুন

‘তারকা খেলোয়াড় সৃষ্টি করবে অনূর্ধ্ব-১৫ জাতীয় ফুটবল লীগ’

প্রকাশিত : ১০:০৯:১৩ অপরাহ্ন, শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫