সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
রিজভীর নামে নয়, মোহাম্মদ আলীর নামেই থাকছে কলেজ
নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত : শনিবার, ১৩ জুন ২০২৬। ১০:২১:০৫ এএম
হাতিয়া উপজেলার আলী বাজারে অবস্থিত মোহাম্মদ আলী কলেজের নাম পরিবর্তন করে জুলাই শহীদ রিজভীর নামে হচ্ছে বলে বিভিন্ন তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। তবে কলেজ কর্তৃপক্ষ জানিয়েছে, তথ্যটি সঠিক নয়।
শনিবার (১৩ জুন) সকালে মোহাম্মদ আলী কলেজের অধ্যক্ষ আজমির হোসেন হাতিয়া কন্ঠকে বলেন, ‘কলেজের নাম পরিবর্তনের বিষয়টি সঠিক নয়। ফেসবুকে কারা ভুল তথ্য ছড়িয়েছে জানা নেই।’
এর আগে শুক্রবার দিনভর নাম পরিবর্তনের পক্ষে-বিপক্ষে অবস্থান নেয় অনেকে। কেউ কেউ মোহাম্মদ আলীর আমলে প্রকৌশলী ফজলুল আজিম মহিলা কলেজের নাম পরিবর্তনের প্রসঙ্গ সামনে আনেন।
প্রধান সংবাদ | ১৩ জুন ২০২৬
রিজভীর নামে নয়, মোহাম্মদ আলীর নামেই থাকছে কলেজ
বিস্তারিত | hatiyakantha.com

















