মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ঔষধ প্রশাসন অধিদপ্তরের সাবেক পরিচালক মোজাম্মেল হোসেনের মা আর বেঁচে নেই
নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত : শনিবার, ১৩ জুন ২০২৬। ৩:৪২:৩০ পিএম
হাতিয়ার কৃতি সন্তান ওষুধ প্রশাসন অধিদপ্তরের সাবেক পরিচালক মোজাম্মেল হোসেনের মা আয়েশা খাতুন আর বেঁচে নেই। শনিবার দুপুর একটার সময় তিনি রাজধানীর লালমাটিয়া সিটি হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
মোজাম্মেল হোসেন হাতিয়া কন্ঠকে জানিয়েছেন, তার মায়ের প্রথম জানাজা আসরের নামাজের পর ধানমন্ডি তাকওয়া মসজিদে অনুষ্ঠিত হবে। পরে মরদেহ হাতিয়ার চরচেঙ্গায় নেওয়া হবে। সেখানে পারিবারিক কবরে দাফন করা হবে।
বিষয় :













