সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

প্রধানমন্ত্রীর উদ্বোধনের পর হাতিয়ায় বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : শনিবার, ১৩ জুন ২০২৬। ৯:২১:৪৩ পিএম
  • / 28
পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় দেশব্যাপী একযোগে শুরু হওয়া “০৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ” কর্মসূচির অংশ হিসেবে নোয়াখালীর হাতিয়ায় ব্যাপক বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে।
শনিবার (১৩ জুন) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী দেশব্যাপী একযোগে এ কর্মসূচির শুভ উদ্বোধন করেন। এরই ধারাবাহিকতায় হাতিয়া উপজেলায় বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণের মাধ্যমে কর্মসূচি বাস্তবায়ন করা হয়।
কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিভিন্ন প্রজাতির চারা রোপণ করেন হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসেল ইকবাল। এ সময় উপস্থিত ছিলেন হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন, জাহাজমারা রেঞ্জের সহকারী বন সংরক্ষক ও রেঞ্জ বন কর্মকর্তা আরিফুজ্জামান এবং হাতিয়া বন বিভাগের অন্যান্য রেঞ্জের কর্মকর্তারা।
এছাড়া বৃক্ষরোপণ কর্মসূচিতে হাতিয়া উপজেলার বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের দপ্তরপ্রধান, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরাও উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা পরিবেশের ভারসাম্য রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলা এবং মানুষের জীবনমান উন্নয়নে বৃক্ষের গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, একটি সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে প্রত্যেক নাগরিককে নিজ নিজ অবস্থান থেকে বেশি করে গাছ লাগাতে হবে এবং রোপিত গাছের যথাযথ পরিচর্যা নিশ্চিত করতে হবে।
আয়োজকরা জানান, সরকারের ঘোষিত “০৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ” কর্মসূচি সফল বাস্তবায়নের লক্ষ্যে হাতিয়ার বিভিন্ন এলাকায় পর্যায়ক্রমে বৃক্ষরোপণ কার্যক্রম অব্যাহত থাকবে। এতে পরিবেশের ভারসাম্য রক্ষার পাশাপাশি উপকূলীয় অঞ্চলে সবুজ বেষ্টনী গড়ে উঠবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।

প্রধান সংবাদ | ১৩ জুন ২০২৬

প্রধানমন্ত্রীর উদ্বোধনের পর হাতিয়ায় বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

বিস্তারিত | hatiyakantha.com

সোশ্যাল মিডিয়ায় শেয়ারের করুন

প্রধানমন্ত্রীর উদ্বোধনের পর হাতিয়ায় বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

প্রকাশিত : ০৩:২১:৪৩ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬