সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

শিশু আল আমিন আট মাসে কুরআনে হাফেজ, সংবর্ধনা ২০ই জুন

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : রবিবার, ১৪ জুন ২০২৬। ৯:২৩:৫৮ পিএম
  • / 24

মাত্র ৮ মাস ৩ দিনে কুরআনে হাফেজ হয়েছে হাতিয়া উপজেলার জাহাজমারার বিরবিরি এলাকার নয় বছর বয়সী শিশু আল আমিন। উপজেলার সেন্টার বাজারের মারকাযুল হুফ্ফায ইন্টারন্যাশনাল মাদ্রাসা থেকে ৩০টি পারা কুরআন সম্পূর্ণ মুখস্থ করে হিফজ সম্পন্ন করেছে সে। আল আমিনের অর্জনকে বরণ করে নিতে আগামী ২০ই জুন সংবর্ধনার আয়োজন করেছে মাদ্রাসা কর্তৃপক্ষ।

মারকাযুল হুফফায ইন্টারন্যাশনাল মাদ্রাসাপ্রতিষ্ঠাতা-পরিচালক রফিকুল ইসলাম নুরী হাতিয়া কন্ঠকে বলেন, “এত অল্প সময়ে আল্লাহর কালাম অন্তরে ধারণ করা নিঃসন্দেহে মহান আল্লাহর বিশেষ রহমত এবং আল আমিনের কঠোর অধ্যাবসায় ও উস্তাদদের মেহনতের এক অনন্য দৃষ্টান্ত।” সংবর্ধনা অনুষ্ঠানে হাফেজ আল আমিনের মাথায় ‘সম্মানের পাগড়ী’ পরিয়ে দেওয়া হবে বলেও জানান তিনি।

২০২৪ সালে যাত্রা শুরু করা মারকাযুল হুফফায ইন্টারন্যাশানাল মাদ্রাসায় প্রায় ৯০ জনের বেশি শিক্ষার্থী রয়েছে। বর্তমানে মাদ্রাসাটিতে হিফজ, নাজেরা বিভাগ চালু আছে।

প্রধান সংবাদ | ১৪ জুন ২০২৬

শিশু আল আমিন আট মাসে কুরআনে হাফেজ, সংবর্ধনা ২০ই জুন

বিস্তারিত | hatiyakantha.com

সোশ্যাল মিডিয়ায় শেয়ারের করুন

শিশু আল আমিন আট মাসে কুরআনে হাফেজ, সংবর্ধনা ২০ই জুন

প্রকাশিত : ০৩:২৩:৫৮ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬