মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক মাহবুবের রহমান শামীম

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : রবিবার, ১৯ জুলাই ২০২৬। ১:৪৫:৫৭ পিএম
  • / 44

চট্টগ্রাম জেলা পরিষদের পূর্ণকালীন প্রশাসক হিসেবে মোহাম্মদ মাহবুবের রহমান শামীমকে নিয়োগ দিয়েছে সরকার। রোববার (১৯ জুলাই) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের জেলা পরিষদ শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, জেলা পরিষদ আইন, ২০০০-এর ধারা ৮২ক(১) অনুযায়ী জেলা পরিষদ গঠিত না হওয়া পর্যন্ত অথবা পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত মোহাম্মদ মাহবুবের রহমান চট্টগ্রাম জেলা পরিষদের পূর্ণকালীন প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করবেন।

জেলা পরিষদ আইন, ২০০০-এর ধারা ৮২ক(৩) অনুযায়ী তিনি জেলা পরিষদের চেয়ারম্যানের ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন। বিধি অনুযায়ী তিনি ভাতা ও অন্যান্য প্রাপ্য সুবিধা পাবেন।

প্রধান সংবাদ | ১৯ জুলাই ২০২৬

চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক মাহবুবের রহমান শামীম

বিস্তারিত | hatiyakantha.com

সোশ্যাল মিডিয়ায় শেয়ারের করুন

চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক মাহবুবের রহমান শামীম

প্রকাশিত : ০৭:৪৫:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬