মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

হাতিয়া ডিবেটিং সোসাইটির আয়োজনে শুরু হচ্ছে আন্তঃস্কুল ও আন্তঃকলেজ বির্তক প্রতিযোগিতা

দিনাজ উদ্দিন
  • প্রকাশিত : মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬। ১২:২৭:৪৮ এএম
  • / 51

হাতিয়া ডিবেটিং সোসাইটির আয়োজনে শুরু হচ্ছে আন্তঃস্কুল ও আন্তঃকলেজ বির্তক প্রতিযোগিতা। সনাতনী ফরম্যাটের এই বির্তক প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে আগামী আগস্ট মাসের ২৮ ও ৩০ আগস্ট। ইতিমধ্যে বিতর্ক প্রতিযোগিতায় অংশ নিতে ৩০টি শিক্ষা প্রতিষ্ঠান প্রতিযোগি শিক্ষার্থীদের তালিকা পাঠিয়েছে।

সোমবার (২০ জুলাই) হাতিয়া ডিবেটিং সোসাইটি থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রত্যন্ত অঞ্চলের অসংখ্য মেধাবী শিক্ষার্থীর স্বপ্ন, সম্ভাবনা ও যুক্তির শক্তিকে জাতীয় পরিসরে তুলে ধরার প্রত্যয়ে পথচলা হাতিয়া ডিবেটিং সোসাইটি। আমাদের বিশ্বাস—একটি সমাজ তখনই এগিয়ে যায়, যখন সেখানে প্রশ্ন করার সাহস, যুক্তি দিয়ে ভাবার অভ্যাস এবং ভিন্নমতকে সম্মান করার সংস্কৃতি গড়ে ওঠে।

সেই বিশ্বাস থেকেই “একটি যুক্তিবাদী সমাজ গড়ার প্রত্যয়ে” হাতিয়া ডিবেটিং সোসাইটি আয়োজন করতে যাচ্ছে বছরের সবচেয়ে প্রতীক্ষিত বিতর্ক আয়োজন—”৬ষ্ঠ আন্তঃস্কুল ও ৩য় আন্তঃকলেজ বিতর্ক কর্মশালা ও বিতর্ক প্রতিযোগিতা ২০২৬”।

আয়োজকেরা জানান, এটি শুধু একটি প্রতিযোগিতা নয়; বরং হাতিয়ার তরুণ প্রজন্মের জন্য নিজেদের চিন্তা, যুক্তি, নেতৃত্ব ও ব্যক্তিত্ব বিকাশের এক অনন্য প্ল্যাটফর্ম। এ আয়োজনের মাধ্যমে হাতিয়া উপজেলার বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষার্থীরা একই মঞ্চে নিজেদের মেধা ও যুক্তির লড়াইয়ে অংশ নেওয়ার সুযোগ পাবে।

হাতিয়া ডিবেটিং সোসাইটির সাংগঠনিক সম্পাদক শওকত জামিল হাতিয়া কন্ঠকে বলেন, এই বিতর্ক প্রতিযোগিতায় শুধু হাতিয়া উপজেলার শিক্ষাপ্রতিষ্ঠান অংশগ্রহণ করতে পারবে। ইতোমধ্যে সর্বমোট ৩৫ টি শিক্ষা প্রতিষ্ঠানের অংশগ্রহণের তালিকা আমরা পেয়েছি।

প্রধান সংবাদ | ২০ জুলাই ২০২৬

হাতিয়া ডিবেটিং সোসাইটির আয়োজনে শুরু হচ্ছে আন্তঃস্কুল ও আন্তঃকলেজ বির্তক প্রতিযোগিতা

বিস্তারিত | hatiyakantha.com

সোশ্যাল মিডিয়ায় শেয়ারের করুন

হাতিয়া ডিবেটিং সোসাইটির আয়োজনে শুরু হচ্ছে আন্তঃস্কুল ও আন্তঃকলেজ বির্তক প্রতিযোগিতা

প্রকাশিত : ০৬:২৭:৪৮ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬