মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

হাতিয়ায় সাংবাদিক এম. দিলদার উদ্দিনের স্মরণসভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : রবিবার, ২৬ জুলাই ২০২৬। ৭:৫৪:৪২ পিএম
  • / 53

নোয়াখালী দ্বীপ উপজেলা হাতিয়ায় বিশিষ্ট সাংবাদিক হাতিয়া কণ্ঠের প্রতিষ্ঠাতা-সম্পাদক এম. দিলদার উদ্দিনের স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৫ জুলাই) বিকেলে উপজেলা সদর ওছখালী মুক্তিযোদ্ধা ভবনে উক্ত স্মরণসভা অনুষ্ঠিত হয়। সভার আয়োজন করে ‘হাতিয়া কন্ঠ পরিবার’।

অনুষ্ঠানে হাতিয়া কন্ঠ পত্রিকার নির্বাহী সম্পাদক মো. ইফতেখার হোসেন তুহিন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাতিয়া উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক খোন্দকার আবুল কালাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌরসভা বিএনপির সাবেক সভাপতি মোকাররম বিল্লাহ শাহাদাত, হাতিয়া জেলা বাস্তবায়ন পরিষদের আহ্বায়ক ফজলে আজিম তুহিন, কমিউনিস্ট পার্টির হাতিয়া উপজেলার সাধারণ সম্পাদক মাইন উদিন লেলিন, দৈনিক আজকের পত্রিকার স্টাফ রিপোর্টার সাইফুল মাসুম।

অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন আমার দেশ পত্রিকার হাতিয়া প্রতিনিধি জিএম ইব্রাহিম, সমকালের প্রতিনিধি এম শাখাওয়াত হোসেন, সংগ্রাম পত্রিকার প্রতিনিধি আমির হামজা,সাংবাদিক ছায়েদ আহমদ, হানিফ উদ্দিন সাকিব, জিল্লুর রহমান রাসেলসহ সুশীল সমাজের প্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ, শিক্ষাবিদ, সাংস্কৃতিক কর্মী, শুভানুধ্যায়ী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে বক্তারা মরহুম এম. দিলদার উদ্দিনের কর্মময় জীবনের বিভিন্ন দিক তুলে ধরেন এবং হাতিয়ার সাংবাদিকতা, সমাজসেবা ও জনস্বার্থে তাঁর অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।

প্রধান অতিথির বক্তব্যে খন্দকার আবুল কালাম বলেন, এম. দিলদার উদ্দিন ছিলেন একজন নির্ভীক, নীতিবান ও দায়িত্বশীল সাংবাদিক। তিনি দীর্ঘদিন ধরে স্থানীয় সমস্যাগুলো তুলে ধরে সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠায় কাজ করেছেন। তাঁর প্রতিষ্ঠিত ‘হাতিয়া কণ্ঠ’ স্থানীয় সাংবাদিকতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।

স্মরণসভায় মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। শেষে তাঁর পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।

প্রধান সংবাদ | ২৬ জুলাই ২০২৬

হাতিয়ায় সাংবাদিক এম. দিলদার উদ্দিনের স্মরণসভা অনুষ্ঠিত

বিস্তারিত | hatiyakantha.com

সোশ্যাল মিডিয়ায় শেয়ারের করুন

হাতিয়ায় সাংবাদিক এম. দিলদার উদ্দিনের স্মরণসভা অনুষ্ঠিত

প্রকাশিত : ০১:৫৪:৪২ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬