মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

কুকুরকে শ্যাম্পু দিয়ে গোসল করানোর জেরে তিন খুনের মামলায় তিন জনের ফাঁসি

এনায়েত হোসেন, নোয়াখালী সংবাদদাতা
  • প্রকাশিত : রবিবার, ১৬ আগস্ট ২০২৬। ৪:১৫:১৬ পিএম
  • / 31

নোয়াখালীতে চাঞ্চল্যকর ট্রিপল মার্ডার (হত্যা) মামলার ঘটনায় বিজ্ঞ আদালত তিন জনের ফাঁসি ও তিন জনের যাবজ্জীবন আদেশ প্রদান করেছেন। এছাড়া এই মামলায় দুইজন খালাস পেয়েছেন। আজ রোববার দুপুরে নোয়াখালী জেলা ও দায়রা জজ আদালতের বিশেষ জজ মো. শওকত আলী দীর্ঘ শুনানির পর এই রায়ের আদেশ দেন।

আদালত সূত্রে জানা যায়, ২০১৬ সালে ২১শে মার্চ মাইজদী বাজার পুরাতন কলেজ পুকুরে আসামী সৌরভ একটি কুকুর গোসল করাতে গিয়ে স্থানীয় আনোয়ার হোসেনের অনুমতি না নিয়ে তার শ্যাম্পু দিয়ে কুকুরকে গোসল করায়। এক পর্যায়ে আনোয়ার এর প্রতিবাদ করলে আসামী সৌরভ আনোয়ারকে মারধর করে। এ ঘটনাকে কেন্দ্র করে ঐদিন সন্ধ্যায় পুরাতন কলেজ রোডে একটি সালিশ বৈঠক অনুষ্ঠিত হয়। সালিশে আনোয়ারের বন্ধু নিহত রাজিব, ওয়াসিম ও ইয়াসিন কুকুরকে কেন শ্যাম্পু দিয়ে গোসল করালো এর প্রতিবাদ করলে সালিশ চলাকালীন আসামী ফিরোজ মাহমুদ বাপ্পির নেতৃত্বে আসামীরা একের পর এক সংগঠিত হয়ে এলোপাতারী গুলি চালায়, গুলিতে ফজলে হুদা রাজিব (২৬), সাইফুল ইসলাম ওয়াসিম (২৫) ও ইয়াসিন (২৭) সহ তিনজন মারা যায়। ওই হত্যার ঘটনায় নিহত রাজিবের মা কামরুন নাহার ছবি বাদী হয়ে বেগমগঞ্জ থানায় আট জনের বিরুদ্ধে মামলা করেন। যার জি আর নাম্বার ৪২৭/১৬ এবং পরবর্তীতে দায়রা মামলা নাম্বার ৭৬৫/১৯ইং।

আদালত দীর্ঘ শুনানীর পর আসামী ওমর সানি সাজু, ওমর শরিফ সুলতান ও সৌরভকে ফাঁসির আদেশ দেন এবং ফিরোজ মাহমদু বাপ্পি, কুদরত উল্যা ও হারুন অর রশিদ বাবুলকে যাবজ্জীবন কারাদন্ডের আদেশ দেন এবং বাকী দুইজনকে খালাস দেন। মামলায় বাদীর পক্ষের আইনজীবি এডভোকেট বরকত উল্যা রাশেদ, পি.পি তাফাক্কার হোসেন এই রায়ে সন্তোষ প্রকাশ করেন। আপরদিকে বিবাদী পক্ষের আইনজীবি শামসুদ্দিন জানিয়েছেন উচ্চ আদালতে আপিল করবেন।

নোয়াখালী | ১৬ আগস্ট ২০২৬

কুকুরকে শ্যাম্পু দিয়ে গোসল করানোর জেরে তিন খুনের মামলায় তিন জনের ফাঁসি

বিস্তারিত | hatiyakantha.com

সোশ্যাল মিডিয়ায় শেয়ারের করুন

কুকুরকে শ্যাম্পু দিয়ে গোসল করানোর জেরে তিন খুনের মামলায় তিন জনের ফাঁসি

প্রকাশিত : ১০:১৫:১৬ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬