শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

নিজ এলাকায় হামলার শিকার হান্নান মাসউদ

চানন্দী প্রতিনিধি
  • প্রকাশিত : বুধবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬। ৩:৫৪:২৬ পিএম
  • / 80

নির্বাচন পরবর্তী এলাকা পরিদর্শনে এসে হামলার মুখে পড়েন সংসদ সদস্য হান্নান মাসউদ। এ ঘটনাকে কেন্দ্র করে তাঁর সমর্থক ও বিরোধীদের মধ্যে সংঘর্ষ চলছে।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে নোয়াখালীর জেলার হাতিয়া উপজেলার চানন্দী ইউনিয়নের প্রকল্প বাজার এলাকায় এ ঘটনা ঘটে। সংঘর্ষের এক পর্যায়ে এমপি হান্নান মাসউদ ঘটনাস্থলের সড়কে অবস্থান নেন।

প্রত্যক্ষদর্শীদের থেকে জানা গেছে, নির্বাচনে সহিংসতায় ক্ষতিগ্রস্থদের খোঁজ নিতে এবং এলাকা পরিদর্শনে আসেন এমপি হান্নান মাসউদ। ভূমিহীন বাজার থেকে প্রকল্প বাজার এলাকার কাছাকাছি গেলে দুর্বৃত্তরা তাঁর ওপর হামলা চালায়। এ খবর ছড়িয়ে পড়লে তাঁর সমর্থকরা জড়ো হয়, পরে দুই পক্ষের মাঝে সংঘর্ষ বেধে যায়। সংঘর্ষের এক পর্যায়ে এমপি হান্নান মাসউদ ঘটনাস্থলের সড়কে অবস্থান নেন। বর্তমানে উভয় পক্ষই সড়কের দুই পাশে অবস্থান নিয়ে আছে, যার ফলে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

এ সময় এমপি হান্নান মাসউদ বলেন, আমি প্রকল্প বাজারে পরিদর্শনে এসেছি। এ সময় বেলাল মাঝির নেতৃত্বের চিহ্নিত সন্ত্রাসীরা আমাদের ওপর হামলা চালিয়ে আহত করে। আমি এখানে অবস্থান নিয়েছি। সন্ত্রাসী বেলাল মাঝিকে গ্রেপ্তার না করা পর্যন্ত আমি অবস্থান ছাড়বো না। তিনি বলেন, বেলাল মাঝি ২০১৮ সালেও সাবেক এমপি ফজলুল আজিম–এর ওপর হামলা করেছিল।

অভিযুক্ত বেলাল মাঝির সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাৎক্ষণিক সম্ভব হয়নি। এ বিষয়ে হাতিয়া থানা অফিসার ইনচার্জ মো. সাইফুল আলম বলেন, আমি ঘটনাস্থলে আছি। আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ কাজ করছে।

প্রধান সংবাদ | ২৫ ফেব্রুয়ারি ২০২৬

নিজ এলাকায় হামলার শিকার হান্নান মাসউদ

বিস্তারিত | hatiyakantha.com

সোশ্যাল মিডিয়ায় শেয়ারের করুন

নিজ এলাকায় হামলার শিকার হান্নান মাসউদ

প্রকাশিত : ০৯:৫৪:২৬ পূর্বাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬