শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

হাতিয়ায় যৌথ অভিযানে গাঁজাসহ দুই মাদক কারবারি আটক

রাসেল মাহম্মুদ অনন্ত
  • প্রকাশিত : রবিবার, ৮ মার্চ ২০২৬। ৫:৫৪:০৬ পিএম
  • / 142

নোয়াখালীর হাতিয়া উপজেলাতে কোস্ট গার্ড ও পুলিশের যৌথ অভিযানে ১ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে। শনিবার (৮ মার্চ) দিবাগত রাত প্রায় ২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযানটি পরিচালনা করে বাংলাদেশ কোস্ট গার্ড স্টেশন হাতিয়া ও বাংলাদেশ পুলিশ। অভিযানটি পরিচালিত হয় হাতিয়া উপজেলার বুড়িরচর ইউনিয়নের রাজারহাট বাজার সংলগ্ন এলাকায়। রোববার সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

অভিযান চলাকালে তল্লাশি করে প্রায় ৪০ আ টাকা মূল্যের ১ কেজি গাঁজা উদ্ধার করা হয় এবং দুইজন মাদক কারবারিকে আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন বুড়িরচর ইউনিয়নের রেহানিয়া গ্রামের মো. ফরহাদ (২৩) এবং সূর্যমুখী গ্রামের মো. আজিজ (২০)।

উদ্ধারকৃত গাঁজা ও আটক ব্যক্তিদের পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। কোস্ট গার্ডের দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট বিএন মো. আবুল কাশেম জানান, মাদকের ভয়াল থাবা থেকে তরুণ প্রজন্মকে রক্ষায় কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

প্রধান সংবাদ | ৮ মার্চ ২০২৬

হাতিয়ায় যৌথ অভিযানে গাঁজাসহ দুই মাদক কারবারি আটক

বিস্তারিত | hatiyakantha.com

সোশ্যাল মিডিয়ায় শেয়ারের করুন

হাতিয়ায় যৌথ অভিযানে গাঁজাসহ দুই মাদক কারবারি আটক

প্রকাশিত : ১১:৫৪:০৬ পূর্বাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬