হাতিয়ায় ইকতারেন ফাউন্ডেশনের উদ্যোগে সাহরী ও ইফতার সামগ্রী বিতরণ
- প্রকাশিত : রবিবার, ১ মার্চ ২০২৬। ৩:১৯:৩৮ পিএম
হাতিয়া উপজেলায় ইকতারেন ফাউন্ডেশনের উদ্যোগে সাহরী ও ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার (২৭শে ফেব্রুয়ারী) সকালে উপজেলার বুড়িরচর ইউনিয়নের আহমদুল্লাহ ট্রাষ্ট মাদ্রাসায় এই ইফতার সামগ্রী বিতরণ করা হয়। অনুষ্ঠানে বিভিন্ন এলাকা থেকে আগত দুই শতাধিক রাজাকারদের মধ্যে সাহরী ও ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
ইসমাইল হোসেন মুন্সির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইকতারেন ফাউন্ডেশনের সেক্রেটারি মোহাম্মদ ইউনুছ, প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ইকতারেন ফাউন্ডেশনের উপদেষ্টা আব্দুর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইকতারেন ফাউন্ডেশনের কোষাধ্যক্ষ মো. রাকিব উদ্দিন।
এছাড়া আরও উপস্থিত ছিলেন মাষ্টার ফজলুল হক, মাও: আশ্রাফুল ইসলাম, মাষ্টার কেফায়েত উল্লাহ্সহ বিভিন্ন প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকেরা।
সেহরি ও ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে ইকতারেন ফাউন্ডেশনের সেক্রেটারী মোহাম্মদ ইউনুছ বলেন, ইকতারেন ফাউন্ডেশন সবসময় মানবতার সেবায় কাজ করে, প্রতিবছর বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের হতদরিদ্রের পাশে থেকে মানুষের সবা করে ইকতারেন ফাউন্ডেশন।
অনুষ্ঠানে ইকতারেন ফাউন্ডেশনের কোষাধ্যক্ষ মো. রাকিব উদ্দিন বলেন -সামাজিক দায়বদ্ধতা থেকে বেশ কিছু তরুণদের উদ্যোগে ১৩বছর পূর্বে ইকতারেন ফাউন্ডেশন প্রতিষ্ঠিত হয়। এসময় তিনি আরও বলেন, ইতিমধ্যে ইকতারেন ফাউন্ডেশন সিলেটে প্রাকৃতিক দুর্যোগসহ অন্যান্য বিপদাপন্ন মানুষের পাশে থেকে কাজ করেছে ভবিষ্যতে ও মানবতার সেবায় কাজ করবে।
এছাড়াও ইকতারেন ফাউন্ডেশনের উপদেষ্টা ও প্রধান আলোচক আব্দুর রহমান বলেন, যারা আজকে আমাদের কাছ থেকে ইফতার সামগ্রী নিচ্ছেন আপনারা কেউই করুনার পাত্র নই, আবার আমরা ইফতার সামগ্রী দিয়ে অনেক বড় হয়ে গেলাম তাও কিন্তু নয়, বরং আল্লাহ পাকের কথা হচ্ছে ধনীদের হকের উপর গরীবদের অধিকার রয়েছে, সুতরাং এই অধিকার বুঝিয়ে দেওয়াটাই হচ্ছে আমাদের দায়িত্ব। আর এই অধিকার ফিরিয়ে দেওয়ার মাঝেই কল্যাণ আছে।
প্রধান সংবাদ | ১ মার্চ ২০২৬
হাতিয়ায় ইকতারেন ফাউন্ডেশনের উদ্যোগে সাহরী ও ইফতার সামগ্রী বিতরণ
















