মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

উৎসব মুখর পরিবেশে ‘প্রাইজ মানি ফুটবল টুর্নামেন্ট’ উদ্বোধন

সাইফুল ইসলাম তুহিন, জাহাজমারা প্রতিনিধি
  • প্রকাশিত : শুক্রবার, ২৭ মার্চ ২০২৬। ১০:২৪:১৮ পিএম
  • / 100

বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে নোয়াখালীর হাতিয়া উপজেলার  জাহাজমারা ইউনিয়নের মোহাম্মদপুর যুব সমাজের উদ্যোগে  ‘প্রাইজ মানি ফুটবল টুর্নামেন্ট’ এর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। খেলাকে ঘিরে উৎসবমুখর হয়ে ওঠে পুরো এলাকা। ছোট-বড় সব বয়সের মানুষ ভিড় জমায় মাঠে।

বৃহস্পতিবার (২৬ মার্চ) বিকাল ৩টায় মোহাম্মদপুর আঞ্চলিক স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচের মধ্য দিয়ে টুর্নামেন্টের শুভ সূচনা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাতিয়া উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক লুৎফুল্লাহিল নিশান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাহের মাঝি। উপদেষ্টা হিসেবে উপস্থিত ছিলেন নাছির মাঝি, ওহাব মেম্বার, আলতাফ হোসেন, মোহাম্মদ সিরাজ উদ্দিন, আমির মাঝি ও চুকু মাঝি।

আয়োজন কমিটির দায়িত্বে ছিলেন আব্দুল মতিন, ডা. ইসলাম, ডা. নবির উদ্দিন, আব্দুল ওহাব, মোহাম্মদ দিদার উদ্দিন, মোহাম্মদ আরিফ, মোহাম্মদ সমির, আব্দুর রহিমসহ আরও অনেকে। পুরো অনুষ্ঠানটি প্রাণবন্তভাবে সঞ্চালনা করেন ডা. মেহেরাজ উদ্দিন।

উদ্বোধনী খেলায় মুখোমুখি হয় আনন্দ বাজার ফুটবল একাদশ ও মোহাম্মদপুর বন্ধু মহল ফুটবল একাদশ। নির্ধারিত সময়ের খেলায় দুই দলই সমান তালে লড়াই করে এবং শেষ পর্যন্ত ১-১ গোলের সমতায় ম্যাচটি ড্র হয়। উভয় দলের খেলোয়াড়রা দারুণ নৈপুণ্য প্রদর্শন করায় দর্শকরা প্রতিটি মুহূর্ত উপভোগ করেন এবং করতালিতে মাঠ মুখরিত করে রাখেন।

প্রধান অতিথি লুৎফুল্লাহিল নিশান বলেন, “খেলাধুলা যুব সমাজকে সুস্থ ও সুশৃঙ্খল জীবন গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এই টুর্নামেন্ট শুধু প্রতিযোগিতা নয়, এটি আমাদের ঐক্য ও সম্প্রীতির প্রতীক। তোমরা যারা মাঠে খেলছো, তারা যেন সবসময় নিয়ম মেনে, সম্মান বজায় রেখে খেলো এবং নিজেদের সেরাটা দাও।”

আব্দুল ওহাব মেম্বার  বলেন, “খেলায় জয়-পরাজয় থাকবেই, কিন্তু খেলোয়াড়দের আচরণই তাদের আসল পরিচয়। শৃঙ্খলা বজায় রেখে খেললে তবেই তোমরা সত্যিকারের ভালো খেলোয়াড় হিসেবে পরিচিতি পাবে।”

খেলা উপভোগ করতে আসা দর্শক রিয়াজ উদ্দিন বলেন, “এ ধরনের আয়োজন আমাদের এলাকায় খুব কম হয়। আজকের খেলাটা ছিল অনেক উপভোগ্য। দুই দলই ভালো খেলেছে, তাই ড্র হওয়াটা ন্যায্য ফলাফল বলে মনে হয়েছে। ভবিষ্যতে এমন আয়োজন আরও বেশি হলে তরুণরা খেলাধুলায় আগ্রহী হবে।”

মোহাম্মদপুর বন্ধু মহল ফুটবল একাদশের খেলোয়াড় নিরব বলেন, “আমরা ম্যাচ জেতার জন্যই মাঠে নেমেছিলাম, কিন্তু প্রতিপক্ষও ভালো খেলেছে। ড্র হলেও আমরা সন্তুষ্ট, কারণ আমরা ভালো একটা ম্যাচ খেলতে পেরেছি। আগামী ম্যাচে জয়ের জন্য আরও ভালো প্রস্তুতি নেবো।”

বন্ধু মহল ফুটবল একাদশের কোচ আজমির বলেন, “আমার দলের খেলোয়াড়রা তাদের সর্বোচ্চ চেষ্টা করেছে। কিছু ভুল ছিল, যেগুলো আমরা ঠিক করার চেষ্টা করবো। টুর্নামেন্টের শুরুতেই এমন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ হওয়া খুবই ইতিবাচক দিক।”

স্থানীয়রা জানান , এমন প্রাণবন্ত আয়োজন শুধু বিনোদনের খোরাকই নয়, বরং যুব সমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রেখে ক্রীড়ামুখী করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। টুর্নামেন্টের পরবর্তী ম্যাচগুলো নিয়েও ইতোমধ্যে দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা দিয়েছে।

প্রধান সংবাদ | ২৭ মার্চ ২০২৬

উৎসব মুখর পরিবেশে ‘প্রাইজ মানি ফুটবল টুর্নামেন্ট’ উদ্বোধন

বিস্তারিত | hatiyakantha.com

সোশ্যাল মিডিয়ায় শেয়ারের করুন

উৎসব মুখর পরিবেশে ‘প্রাইজ মানি ফুটবল টুর্নামেন্ট’ উদ্বোধন

প্রকাশিত : ০৪:২৪:১৮ অপরাহ্ন, শুক্রবার, ২৭ মার্চ ২০২৬