মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

নিঝুমদ্বীপে নৌকা ভাড়া কমানো ও সময়সূচি প্রণয়নের দাবিতে ইউএনও বরাবর স্মারকলিপি

বেলাল উদ্দিন, নিঝুমদ্বীপ প্রতিনিধি:
  • প্রকাশিত : শনিবার, ২৫ এপ্রিল ২০২৬। ৭:৫৬:৪০ পিএম
  • / 88
নোয়াখালীর হাতিয়া উপজেলার নিঝুমদ্বীপে নৌকা ভাড়া নির্ধারণে অনিয়ম ও যাত্রীসেবায় ভোগান্তির অভিযোগে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে স্মারকলিপি প্রদান করেছে স্থানীয় তরুণদের সংগঠন ‘নিঝুমদ্বীপ তারুণ্য সংঘ’।
গত বৃহস্পতিবার স্থানীয় বাসিন্দা ও সংগঠনের প্রতিনিধিরা এ স্মারকলিপি প্রদান করেন।
স্মারকলিপিতে বলা হয়, নিঝুমদ্বীপের বিভিন্ন ঘাটে নৌকা চলাচল স্থানীয় জনগণের অন্যতম প্রধান যাতায়াত মাধ্যম হলেও ভাড়া নির্ধারণে কোনো সুনির্দিষ্ট নীতিমালা নেই। ফলে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ দীর্ঘদিনের।
এতে আরও উল্লেখ করা হয়, গত বছর সংশ্লিষ্ট ঘাটের সরকারি ইজারা প্রায় ৭০ লাখ টাকায় প্রদান করা হয়েছিল, তখন জনপ্রতি ভাড়া ছিল ৫০ টাকা। বর্তমানে ইজারার পরিমাণ কমে প্রায় ৩০ লাখ টাকায় নেমে এলেও যাত্রীভাড়া অপরিবর্তিত রয়েছে। এখনো যাত্রীদের কাছ থেকে জনপ্রতি ৫০ টাকা নেওয়া হচ্ছে। এতে করে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
স্মারকলিপিতে আরও বলা হয়, নৌকা চলাচলের নির্দিষ্ট সময়সূচি না থাকায় যাত্রীদের দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়। অনেক ক্ষেত্রে জরুরি প্রয়োজনে যাতায়াত ব্যাহত হচ্ছে, যা জনদুর্ভোগ বাড়াচ্ছে।
এ প্রেক্ষিতে সংগঠনের পক্ষ থেকে কয়েকটি দাবি জানানো হয়। দাবিগুলো হলো, নিঝুমদ্বীপের ঘাটগুলোতে নৌকা ভাড়ার একটি ন্যায্য ও নির্দিষ্ট হার নির্ধারণ, যাত্রীদের সুবিধার্থে নৌকা চলাচলের নির্দিষ্ট সময়সূচি প্রণয়ন ও তা বাধ্যতামূলকভাবে বাস্তবায়ন নিশ্চিত করা, এবং ভাড়া ও সময়সূচি সংক্রান্ত নির্দেশনা দৃশ্যমান স্থানে টানিয়ে রাখা ও নিয়মিত মনিটরিংয়ের ব্যবস্থা গ্রহণ।
নিঝুমদ্বীপ তারুণ্য সংঘের পক্ষ থেকে জানানো হয়, বিষয়টির গুরুত্ব বিবেচনায় নিয়ে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হলে স্থানীয় জনগণের দীর্ঘদিনের ভোগান্তি কমবে এবং যাতায়াত ব্যবস্থা আরও স্বচ্ছ ও সুশৃঙ্খল হবে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসেল ইকবাল জানান, হাতিয়ার মূল ভূখণ্ডের সঙ্গে নিঝুমদ্বীপে যাতায়াতের নৌকা ভাড়া কমানোর বিষয়ে ইজারাদারদের সঙ্গে কথা বলে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

প্রধান সংবাদ | ২৫ এপ্রিল ২০২৬

নিঝুমদ্বীপে নৌকা ভাড়া কমানো ও সময়সূচি প্রণয়নের দাবিতে ইউএনও বরাবর স্মারকলিপি

বিস্তারিত | hatiyakantha.com
বিষয় :

সোশ্যাল মিডিয়ায় শেয়ারের করুন

নিঝুমদ্বীপে নৌকা ভাড়া কমানো ও সময়সূচি প্রণয়নের দাবিতে ইউএনও বরাবর স্মারকলিপি

প্রকাশিত : ০১:৫৬:৪০ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬