রাজধানীর গুলশান-২ মেট্রোপলিটন মার্কেটে হাতিয়ার এক ব্যবসায়ীর গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গত রোববার (২৪ আগস্ট) আনুমানিক ভোর ৫টার দিকে এ আগুনের সূত্রপাত হয়।
আগুনে গোডাউনে থাকা বিট কম্পিউটারসহ আরও একটি প্রতিষ্ঠানের প্রায় তিনটি কারখানার বিপুল পরিমাণ মালামাল পুড়ে ছাই হয়ে যায়। এতে ব্যবসা প্রতিষ্ঠানগুলোর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
ক্ষতিগ্রস্ত বিট কম্পিউটারের মালিক মোহাম্মদ রিয়াজ উদ্দিনের বাড়ি নোয়াখালীর হাতিয়া দ্বীপে। অগ্নিকাণ্ডের পর ক্ষয়ক্ষতির হিসাব করে তিনি হাতিয়া কন্ঠকে জানান, গোডাউনে থাকা মালামাল মিলিয়ে আনুমানিক ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে।
তবে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে এবং অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ কী—তা এখনো নিশ্চিতভাবে জানা যায়নি। আগুনে ব্যবসায়ীদের গুরুত্বপূর্ণ মালামাল ও সম্পদ পুড়ে যাওয়ায় তারা বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছেন।
ঘটনার সঠিক কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্তের অপেক্ষায় রয়েছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।









