প্রধান সংবাদ

হাতিয়ায় উপজেলা বিএনপির উদ্যোগে ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় জাতিয়তাবাদী দল বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে ৪৮ তম প্রতিষ্ঠাবাষিকী উপলক্ষে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

এ উপলক্ষে মঙ্গলবার উপজেলার ওছখালীতে দলীয় কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তেলনের মধ্য দিয়ে দিবসের সূচনা করা হয়। পরে বিকেলে হাতিয়া উপজেলা বিএনপির ও অঙ্গ সংগঠনের উদ্যোগে দলীয় কার্যালয় থেকে ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশাল র্যালী বের হয়ে হাতিয়া সুপার মার্কেটের সামনে এসে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা যুবদলের সদস্য সচিব ফাহিম উদ্দিনের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, হাতিয়া পৌরসভা বিএনপির আহবায়ক প্রফেসর মোকারম বিল্ল্যাহ শাহদাৎ। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি সাবেক সহ-সভাপতি মো. হাছিব উদ্দিন, মাছউদুর রহমান বাবর,সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আমিরুল হায়দার চৌধুরী সাজ্জাদ,উপজেলা বিএনপি নেতা মাসুম,সাবেক উপজেলা যুবদল সভাপতি নুরআলম জসীম, উপজেলা যুবদলের আহবায়ক ইচমাইল হোসেন ইলিয়াছ ,ছাত্রদল আহবায়ক রিয়াজ মাহমুদ ও সেচ্ছাসেবকদল সদস্য সচিব সুমন তালুকদার প্রমুখ।

বক্তারা প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতকে শক্তিশালি করার জন্য দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করেন।

এ বিভাগের আরও সংবাদ