নোয়াখালী

নোয়াখালীর আন্ডারচরে অস্থায়ী পুলিশ ক্যাম্প উদ্বোধন

নোয়াখালী সদর সুধারাম মডেল থানার আন্ডারচর ইউনিয়নে জনসাধারণের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে অস্থায়ী পুলিশ ক্যাম্প উদ্বোধন করা হয়েছে।

রোববার (৩০ আগস্ট) বিকেলে আন্ডারচর ইউনিয়ন পরিষদের ২য় তলায় এ পুলিশ ক্যাম্প চালু করা হয়। প্রধান অতিথি হিসেবে ক্যাম্প উদ্বোধন করেন নোয়াখালী জেলার পুলিশ সুপার এন এম নাসিরুদ্দিন।

ক্যাম্প উদ্বোধন শেষে সুধারাম মডেল থানার অফিসার ইনচার্জ জনাব নজরুল ইসলাম-এর সভাপতিত্বে স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন দলের রাজনৈতিক নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও স্থানীয় জনগণের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এ বিভাগের আরও সংবাদ