‘হাতিয়া দ্বীপ সমিতি, গাজীপুরে’র আঞ্চলিক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার (১৬ অক্টোবর) গাজীপুরের ভবানীপুর সংলগ্ন নয়াপাড়ায় এ আঞ্চলিক সভা অনুষ্ঠিত হয়েছে।
সমিতির ভারপ্রাপ্ত সভাপতি প্রফেসর মেছবাহুল মাওলা কামরানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় সংগঠনের সার্বিক কার্যক্রম পর্যালোচনা ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সভায় উপস্থিত ছিলেন সংগঠনের সহসভাপতি এ.এইচ.এম নেছার উদ্দিন, সাধারণ সম্পাদক আখতার হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মিরাজ উদ্দিন, কোষাধ্যক্ষ নূরে জালাল স্বপন, প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক মো. আফছার উদ্দিন এবং উপদেষ্টা মণ্ডলীর সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুল মোতালেব, মাওলানা আব্দুল হাফিজ ও শাহাবুদ্দিনসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
সভায় সর্বসম্মতিক্রমে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়। এর মধ্যে উল্লেখযোগ্য হলো—আগামী ২০ অক্টোবর হাতিয়া দ্বীপ সমিতি, গাজীপুরের নতুন কমিটি গঠন করা হবে। নতুন কমিটি গঠনের লক্ষ্যে প্রাথমিক পর্ব হিসেবে ইতিমধ্যে ৮ থেকে ৯ জন সদস্যের নাম প্রস্তাব করা হয়েছে।
এছাড়া সংগঠনের সদস্যদের পারস্পরিক সৌহার্দ্য ও বন্ধন সুদৃঢ় করতে একটি পিকনিক আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয় এবং এ বিষয়ে প্রাথমিক আলোচনা সম্পন্ন করা হয়।





