হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভারপ্রাপ্ত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউ.এইচ.এফ.পি.ও) মানসী রানী সরকারকে (কোড-১২২১৭৭) নোয়াখালীর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে বদলি করা হয়েছে।
সোমবার (১২ অক্টোবর) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানানো হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, মানসী রানী সরকার পূর্বে হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভারপ্রাপ্ত ইউ.এইচ.এফ.পি.ও হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। তাঁর মূল পদ ছিল মেডিকেল অফিসার (ফিজিক্যাল মেডিসিন এন্ড রিহ্যাবিলিটেশন)।
নতুন আদেশ অনুযায়ী, তাঁকে নোয়াখালী সদরে অবস্থিত ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ‘প্যাথলজিস্ট’ (পদের আইডি নম্বর: ১২৭০৭৮) হিসেবে নিয়মিত পদে বদলি/পদায়ন করা হয়েছে। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে জানানো হয়।





