শিরোনাম
নোয়াখালী

নোয়াখালীতে কলেজ পড়ুয়া দুই বন্ধুর উদ্যোগে অনলাইন পোশাকের প্রতিষ্ঠান ‘অ্যাপারেল শপ’

তরুণদের পছন্দের স্পোর্টস ফ্যাশন ও জার্সি সংস্কৃতিকে সামনে রেখে নোয়াখালীতে যাত্রা শুরু করেছে অনলাইনভিত্তিক পোশাকের প্রতিষ্ঠান ‘অ্যাপারেল শপ’ (Apparel Shop)। কলেজ পড়ুয়া দুই তরুণ বন্ধুর উদ্যোগে গড়ে ওঠা প্রতিষ্ঠানটি স্বল্প সময়েই স্থানীয় ক্রেতাদের মাঝে পরিচিতি ও আগ্রহ তৈরি করতে শুরু করেছে।
​
নোয়াখালীর মাইজদী সদরকে কেন্দ্র করে পরিচালিত এই প্রতিষ্ঠানে দেশি-বিদেশি বিভিন্ন জনপ্রিয় ক্লাব ও জাতীয় দলের ক্রিকেট ও ফুটবল জার্সি পাওয়া যাচ্ছে। পাশাপাশি ক্রেতাদের চাহিদা অনুযায়ী পছন্দের জার্সি সংগ্রহের সুযোগ রয়েছে। জার্সির পাশাপাশি কাস্টমাইজড জার্সি, টিশার্ট ও ক্যাপও সরবরাহ করছে প্রতিষ্ঠানটি।

​শীতের মৌসুমকে সামনে রেখে প্রতিষ্ঠানটির সংগ্রহে যুক্ত হয়েছে কাস্টমাইজড হুডি, হেনলি, জিপারসহ শীতের নানা পোশাক। এছাড়া বিশেষ আয়োজনের জন্য গায়ে হলুদের শাড়ি ও পাঞ্জাবিও পাওয়া যাচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

অ্যাপারেল শপের উদ্যোক্তা সরকারি তিতুমীর কলেজের গণিত বিভাগের শিক্ষার্থী মো. হেদায়েত উল্যাহ এবং নোয়াখালী সরকারি কলেজের পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মো. আতিকুর রহমান।

​উদ্যোক্তারা জানান, উন্নত মানের পণ্য সরবরাহ এবং মানসম্মত গ্রাহকসেবা নিশ্চিত করাই তাদের প্রধান লক্ষ্য। ক্রেতারা প্রতিষ্ঠানের ফেসবুক পেজে মেসেজ অথবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে সরাসরি অর্ডার করতে পারবেন। বিশেষ সুবিধা হিসেবে নোয়াখালীর মাইজদী শহর এবং হাতিয়ায় বিনামূল্যে ডেলিভারির ব্যবস্থা রাখা হয়েছে। ​ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে দুই বন্ধু জানান, তরুণ প্রজন্মের খেলাধুলা ও পছন্দের দলের প্রতি সমর্থনের আগ্রহকে কাজে লাগিয়ে তারা ব্যবসা আরও সম্প্রসারিত করতে চান।

আতিকুর রহমান পাক্ষিক হাতিয়া কন্ঠকে আরও বলেন, ‘ভবিষ্যতে পুরো বাংলাদেশে নিজস্ব একটা ব্র্যান্ড শো-রুম তৈরি করবো এবং যুবকদের কর্মসংস্থান সৃষ্টির জন্য একটা পোশাক শিল্প তৈরি করবো। এছাড়া সতেজ ও তাজা সকল পণ্যর একটি নির্ভরযোগ্য শপ তৈরি করার পরিকল্পনা রয়েছে।’

এ বিভাগের আরও সংবাদ