শিরোনাম
প্রধান সংবাদ

বিএনপিকে টেনে নামানোর চেষ্টা করছে কুচক্রী মহল: মাধবী মার্মা

আরও পড়ুন

‘বিএনপিকে টেনে-হিঁচড়ে নামানোর জন্য একটি কুচক্রী মহল চেষ্টা চালাচ্ছে’ বলে মন্তব্য করেছেন সংসদ সদস্য অ্যাডভোকেট মাধবী মার্মা। তিনি বলেন, ‘নানা ষড়যন্ত্র ও প্রতিকূলতা মোকাবিলা করে বিএনপিকে সাংগঠনিকভাবে শক্তিশালী রাখতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে।’

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেলে নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় উপজেলা ও পৌরসভা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

হাতিয়া শহর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন হাতিয়া পৌরসভা বিএনপির সাবেক সভাপতি প্রফেসর মোকাররম বিল্যাহ শাহাদাত। সভায় হাতিয়ার সার্বিক পরিস্থিতি, স্থানীয় মানুষের সমস্যা, উন্নয়ন সম্ভাবনা এবং দ্বীপের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি নিয়ে আলোচনা হয়।

সভায় দলীয় সাংগঠনিক কার্যক্রম জোরদার, নেতাকর্মীদের মধ্যে পারস্পরিক যোগাযোগ বৃদ্ধি এবং স্থানীয় মানুষের সমস্যা চিহ্নিত করে তা সমাধানে কার্যকর ভূমিকা রাখার ওপরও গুরুত্ব দেওয়া হয়।

আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আমিরুল হায়দার চৌধুরী সাজ্জাদ, পৌরসভা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আশিক ইকবাল, বিএনপি নেতা সাব্বির উদ্দিন মাসুম, উপজেলা যুবদলের আহ্বায়ক ইসমাইল হোসেন ইলিয়াছ, সদস্যসচিব ফাহিম উদ্দিন, পৌরসভা যুবদলের আহ্বায়ক মমিন উল্লাহ রাসেল, সদস্যসচিব কাউছার মোস্তফা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব সুমন তালুকদার, পৌরসভা স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত আহ্বায়ক নজরুল ইসলাম, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রিয়াজ মাহমুদ, উপজেলা ছাত্রদলের সদস্যসচিব আবদুল হালিম প্রমুখ।

এ বিভাগের আরও সংবাদ