শিরোনাম
প্রধান সংবাদ

চট্টগ্রাম মহসিন কলেজের উপাধ্যক্ষ হাতিয়ার কৃতি সন্তান ছানাউল্লাহ

আরও পড়ুন

চট্টগ্রামের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান হাজী মুহম্মদ মহসিন সরকারি কলেজের উপাধ্যক্ষ হিসেবে পদায়ন পেয়েছেন নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার কৃতি সন্তান মোহাম্মদ ছানাউল্লাহ।

​শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সরকারি কলেজ-২ শাখার এক প্রজ্ঞাপনে এ বদলি ও পদায়নের আদেশ জারি করা হয়। প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ দেলোয়ার হোসেন।

​প্রজ্ঞাপন অনুযায়ী, নোয়াখালী সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক মোহাম্মদ ছানাউল্লাহকে (পরিচিতি নং- ৯০৮৯) পুনরাদেশ না দেওয়া পর্যন্ত নিজ বেতন ও বেতনক্রমে হাজী মুহম্মদ মহসিন সরকারি কলেজের উপাধ্যক্ষ পদে পদায়ন করা হয়েছে। একই আদেশে উক্ত কলেজের বর্তমান উপাধ্যক্ষ সারাহ্ পারীনকে অধ্যক্ষ হিসেবে পদায়ন করা হয়। আগামী ১৩ অক্টোবর ২০২৬ তারিখের মধ্যে নতুন কর্মস্থলে যোগদানের জন্য কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়েছে।

এ বিভাগের আরও সংবাদ