শিরোনাম
প্রধান সংবাদ

হাতিয়া বিএনপির মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দিচ্ছেন এমপি মাধবী মার্মা

আরও পড়ুন

নোয়াখালীর হাতিয়া উপজেলায় স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনগুলোর সাথে সরাসরি মতবিনিময় করতে যাচ্ছেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মাধবী মার্মা এমপি।
​
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকাল ৪টায় ওছাখালীর হাতিয়া শহর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এক বিশেষ মতবিনিময় সভায় তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

​হাতিয়া উপজেলা ও পৌরসভা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হতে যাচ্ছে। এতে সভাপতিত্ব করবেন হাতিয়া পৌরসভা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি প্রফেসর মোকাররম বিল্যাহ শাহাদাত।

এ বিভাগের আরও সংবাদ