জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ৪র্থ বর্ষের (সম্মান) (২০২০-২১) পরীক্ষার ফলাফলে অসাধারণ সাফল্য অর্জন করেছে নোয়াখালীর হাতিয়া দ্বীপ সরকারি কলেজের বাংলা বিভাগ। বিভাগটির মোট ৩২ জন পরীক্ষার্থীর সবাই উত্তীর্ণ হয়েছেন। ফলে বিভাগটির পাশের হার শতভাগ। একই সঙ্গে ১১ জন শিক্ষার্থী ফাস্ট ক্লাস অর্জন করেছেন। হাতিয়া দ্বীপ সরকারি কলেজ সূত্রে এ তথ্য জানা গেছে।
কলেজের বাংলা বিভাগের শিক্ষক কামরুল হাসান হাতিয়া কন্ঠকে বলেন, বিভাগে নানাবিধ সংকট থাকা সত্ত্বেও অনেক প্রতিকূলতার মধ্য দিয়ে শিক্ষার্থীরা ভালো ফলাফল করেছে।
হাতিয়া দ্বীপ সরকারি কলেজের বাংলা বিভাগ হাতিয়ার এই সন্তানদের সফলতায় গর্বিত,উচ্ছসিত এবং আনন্দিত। আমরা তাদের উজ্জ্বল ভবিষ্যত কামনা করছি।
প্রকাশিত ফলাফল অনুযায়ী, বাংলা বিভাগে সর্বোচ্চ জিপিএ অর্জনকারীদের মধ্যে প্রথম হয়েছেন সাদিয়া ইসলাম, তিনি পেয়েছেন জিপিএ ৩ দশমিক ৩৮। দ্বিতীয় হয়েছেন জাকের হোসাইন, তার অর্জিত জিপিএ ৩ দশমিক ১৮। তৃতীয় অবস্থানে রয়েছেন সুহিমা আক্তার, তিনি পেয়েছেন জিপিএ ৩ দশমিক ১৫।









