শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

‘ডেথ সেলে’ পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান

হাতিয়া কণ্ঠ ডেস্ক
  • প্রকাশিত : শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫। ২:০১:৫৯ পিএম
  • / 32

চার বছর আগেও ছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। কিন্তু এখন তাঁর কাছেই পাকিস্তানের জীবন এর চেয়ে নিঃসঙ্গ আর হতে পারে না। জাতিসংঘে পাঠানো তথ্য অনুযায়ী, রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে বন্দী ৭৩ বছর বয়সী ক্রিকেট কিংবদন্তি ইমরান খানকে প্রতিদিন ২২ ঘণ্টা একাকী সেলে রাখা হচ্ছে। তাঁর সেল রয়েছে সার্বক্ষণিক নজরদারিতে। এমনকি পরিবারের ন্যূনতম সাক্ষাৎও বন্ধ রাখা হয়েছে বলে জানা যাচ্ছে।

মনে করা হচ্ছে, পাকিস্তানের সেনাবাহিনী ইমরান খানের শেষ প্রতিরোধটুকুও দমিয়ে দিতে বদ্ধপরিকর। তাঁর ছেলে কাসিম বলেন, ‘এটা মানসিক নির্যাতন। তাঁকে ভেঙে দেওয়ার জন্যই এসব করা হচ্ছে। কিন্তু তাঁকে ভাঙা খুব, খুবই কঠিন।’

ইমরান খান ও তাঁর প্রথম স্ত্রী জেমিমা গোল্ডস্মিথের দুই ছেলে কাসিম ও সুলাইমান আড়াই বছরের বেশি সময় ধরে এক দুঃস্বপ্নের ভেতর দিয়ে যাচ্ছেন। এ সপ্তাহে পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিয়েছে। ইমরানের নির্দেশে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে সেনাপ্রধান আসিম মুনিরের বিরুদ্ধে ‘নৈতিক অবক্ষয়ের’ অভিযোগ তোলা হয়েছে। সেটিকেই অজুহাত বানিয়ে ইমরানের সব অধিকার ও মর্যাদা কেড়ে নেওয়ার পথ তৈরি করা হয়েছে।

তথ্য: দ্য টেলিগ্রাফ

প্রধান সংবাদ | ২০ ডিসেম্বর ২০২৫

‘ডেথ সেলে’ পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান

বিস্তারিত | hatiyakantha.com

সোশ্যাল মিডিয়ায় শেয়ারের করুন

‘ডেথ সেলে’ পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান

প্রকাশিত : ০৮:০১:৫৯ পূর্বাহ্ন, শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫