বিএআরএফের সংবর্ধনা পেলেন সাইফুল মাসুমসহ পাঁচ সাংবাদিক
- প্রকাশিত : বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫। ৩:০২:৩৮ পিএম
বাংলাদেশ এগ্রিকালচার রিপোর্টার্স ফোরামের (বিএআরএফ) সংবর্ধনা পেলেন বৈশাখী টেলিভিশনের স্টাফ রিপোর্টার সাইফুল মাসুমসহ পাঁচ সাংবাদিক। বুধবার সকালে রাজধানীর খামারবাড়িতে আয়োজিত এক অনুষ্ঠানে তাদের হাতে ক্রেস্ট দিয়ে সংবর্ধনা দেওয়া হয়।
স্টার নিউজের বিশেষ প্রতিনিধি ফয়জুল সিদ্দিকী টিআইবির অনুসন্ধানী প্রতিবেদন, সমকালের সিনিয়র রিপোর্টার জাহিদুর রহমান মার্ক অ্যাঞ্জেলো রিভার অ্যাওয়ার্ড, জাগোনিউজের সিনিয়র রিপোর্টার নাজমুল হুসাইন ইআরএফ বেস্ট অ্যাওয়ার্ড, দেশ রুপান্তরের স্টাফ রিপোর্টার শওকত আলী পলাশ ডিআরইউ বেস্ট অ্যাওয়ার্ড ও বৈশাখী টেলিভিশনের স্টাফ রিপোর্টার সাইফুল মাসুম ব্র্যাক মাইগ্রেশন অ্যাওয়ার্ড পাওয়ায় এই সংবর্ধনা দেওয়া হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএআরএফের সভাপতি রফিকুল ইসলাম সবুজ ও সঞ্চালনায় ছিলেন সেক্রেটারি কাওসার আজম। এসময় উপস্থিত ছিলেন সহ-সভাপতি চপল মাহমুদ, অর্থ সম্পাদক মোহাম্মদ আইনাল হোসেন, দপ্তর সম্পাদক ফারুক আহমাদ আরিফ, কার্যনির্বাহী কমিটির সদস্য মুন্না রায়হান প্রমুখ।
জাতীয় | ২৪ ডিসেম্বর ২০২৫
বিএআরএফের সংবর্ধনা পেলেন সাইফুল মাসুমসহ পাঁচ সাংবাদিক
















