শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

হাতিয়ায় চর দখল নিয়ে সংঘর্ষের ঘটনায় নিখোঁজ শামছুর লাশ পাওয়া গেছে

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫। ৬:০৩:০২ পিএম
  • / 25

নোয়াখালীর হাতিয়া উপজেলার চরকিং ও সুখচর ইউনিয়ন সংলগ্ন মেঘনার জাগলারচর দখল নিয়ে সংঘর্ষের ঘটনায় নিখোঁজ হওয়া শামছু প্রধানের লাশের সন্ধান পাওয়া গেছে। বৃহস্পতিবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন হাতিয়া থানার ওসি সাইফুল আলম। সংঘর্ষে নিহত শামসুদ্দিন(৫৮) ওরপে শামছু উপজেলার জাহাজমারা ইউনিয়ন ২নং ওয়ার্ডের বাসিন্দা।

এর আগে মঙ্গলবার(২৩ ডিসেম্বর) সকালে উপজেলার এ চরটি দখল নিয়ে মো.শামসুদ্দিন ওপরে শামছু গ্রুপ ও আলাউদ্দিন গ্রুপের মধ্যে গোলাগুলি ও সংঘর্ষ হয়। এতে আলাউদ্দিন ও শামছুসহ ৬ জন নিহত হয়। আহত হয় অন্তত ৭/৮জন।
এ ঘটনায় আলাউদ্দিনসহ ৫ জনের লাশ পাওয়া গেলেও শামছু প্রধানের খোঁজ পাওয়া যায়নি।

এদিকে সংঘর্ষের এ ঘটনায় শামছু প্রধানের ভাই আবুল বাশার বাদী হয়ে বৃহস্পতিবার(২৫ ডিসেম্বর) দুপুরে হাতিয়া থানায় ৩০ জনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা দায়ের করেন। এতে অজ্ঞাতনামা আরো ১০/১২জনকে আসামী করা হয়েছে। হাতিয়া থানা মামলা নং ২১।

সংঘর্ষের ঘটনায় নিখোঁজ শামছুর লাশের সন্ধান পাওয়া প্রসঙ্গে হাতিয়া থানা অফিসার ইনচার্জ সাইফুল আলম হাতিয়া কন্ঠকে বলেন, কিছুক্ষণ আগে আমরা তথ্য পেয়েছি যে, বাগানের ভিতর শামছু প্রধানের লাশ পড়ে আছে। দ্রুত লাশ উদ্ধার করে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।

উপকূল | ২৫ ডিসেম্বর ২০২৫

হাতিয়ায় চর দখল নিয়ে সংঘর্ষের ঘটনায় নিখোঁজ শামছুর লাশ পাওয়া গেছে

বিস্তারিত | hatiyakantha.com

সোশ্যাল মিডিয়ায় শেয়ারের করুন

হাতিয়ায় চর দখল নিয়ে সংঘর্ষের ঘটনায় নিখোঁজ শামছুর লাশ পাওয়া গেছে

প্রকাশিত : ১২:০৩:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫