শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

হাতিয়ায় অস্ত্র দিয়ে ছাত্রদল কর্মীকে ফাঁসানোর প্রতিবাদে বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : শুক্রবার, ১৬ জানুয়ারি ২০২৬। ২:৩৩:৩৭ এএম
  • / 31

হাতিয়ায় অস্ত্র দিয়ে ছাত্রকে ফাঁসানোর প্রতিবাদে বিক্ষোভ নোয়াখালীর হাতিয়ায় রুবেল নামে এক ছাত্রদল কর্মীকে অস্ত্রসহ আটক করে কোস্টগার্ড। তবে ঘটনাটি সাজানো নাটক বলে অভিযোগ করে এর প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ করেছেন উপজেলা বিএনপির অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বিকেলে উপজেলা সদরে ওই বিক্ষোভ মিছিল করেন।

জানা যায় আটককৃত মো. রুবেল চরকিং ইউনিয়নের ৬নং ওয়ার্ডের রহিম মাঝির ছেলে। সে সুবর্ণচর উপজেলার সৈকত ডিগ্রী কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্র। সে পড়ালেখার পাশাপাশি ছাত্রদলের রাজনীতির সাথে জড়িত। তবে কোন দলীয় পদপদবীতে নেই।

বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা যুবদলের আহ্বায়ক ইসমাইল হোসেন ইলিয়াছ, সদস্য সচিব ফাহিম উদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সুমন তালুকদার, পৌরসভা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক খোন্দকার সোহেল, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রিয়াজ মাহমুদ, সদস্য সচিব আবদুল হালিম প্রমুখ। এছাড়া বিক্ষোভ সমাবেশে সাধারণ জনতার পাশাপাশি বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এ সময় বক্তারা বলেন, কোস্টগার্ড টাকার বিনিময়ে একজন নিরীহ ছাত্রকে ফাঁসিয়ে দিয়েছে। সে রাজনৈতিক প্রতিহিংসার শিকার। আগামী ৪৮ ঘন্টার মধ্যে সঠিক তদন্তের মাধ্যমে আটককৃত রুবেলকে মুক্তি না দিলে কঠিন আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে।

জানা যায়, গত মঙ্গলবার রাতে কোস্টগার্ডের একটি টিম রুবেলকে তার বাড়ী থেকে আটক করে। পরদিন একটি আগ্নেয়াস্ত্রসহ তাকে থানায় সোপর্দ করা হয়। কোস্টগার্ডের দাবি এ অস্ত্র বিক্রির সময় তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে অস্ত্র আইনে হাতিয়া থানায় একটি মামলা করা হয়।

প্রধান সংবাদ | ১৫ জানুয়ারি ২০২৬

হাতিয়ায় অস্ত্র দিয়ে ছাত্রদল কর্মীকে ফাঁসানোর প্রতিবাদে বিক্ষোভ

বিস্তারিত | hatiyakantha.com

সোশ্যাল মিডিয়ায় শেয়ারের করুন

হাতিয়ায় অস্ত্র দিয়ে ছাত্রদল কর্মীকে ফাঁসানোর প্রতিবাদে বিক্ষোভ

প্রকাশিত : ০৮:৩৩:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬