বুধবার, ০৩ জুন ২০২৬, ১৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

খাস জমি দখলের চেষ্টার মামলায় বিএনপি নেতা গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : বুধবার, ২১ জানুয়ারি ২০২৬। ১:০২:৫৯ এএম
  • / 43

নোয়াখালীর হাতিয়া উপজেলায় সরকারি খাস জমি দখলের চেষ্টার অভিযোগে করা মামলায় আবুল কাশেম নামে এক বিএনপি নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (১৯ জানুয়ারি) রাতে বিষয়টি রাতে নিশ্চিত করেন হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম। এর আগে দুপুরে ঢাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আবুল কাশেম ওরফে কাশেম ডুবাই (৫০) হাতিয়া পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের নুর আহম্মেদের ছেলে। তিনি হাতিয়া পৌরসভা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক।

মামলার এজহার সূত্রে জানা যায়, উপজেলার বুড়িরচর ইউনিয়নের রহমত বাজারের পূর্ব পাশে গোলতলা পর্যটন কেন্দ্র ও আশপাশের সরকারি খাস জমি দীর্ঘদিন ধরে একটি চক্র অবৈধভাবে দখলের চেষ্টা করে আসছিল। গত ৮ জানুয়ারি দুপুরে সরকারি জমিতে ভূমিহীনদের কাছে জাল কাগজপত্র দেখিয়ে জমি বিক্রির অভিযোগ পেয়ে ভূমি অফিসের কর্মকর্তারা ঘটনাস্থলে যান। অভিযুক্তরা তাদের কাছে ২ কোটি টাকা চাঁদা দাবি করে এবং টাকা না দিলে জমি ছাড়বে না বলে হুমকি দেয়।

এ সময় দেশীয় অস্ত্র নিয়ে হামলার চেষ্টা ও প্রাণনাশের হুমকিও দেয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পুলিশ ঘটনাস্থলে অভিযান চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অভিযানের সময় দুইজনকে আটক করা হলেও অন্যরা পালিয়ে যায়।

হাতিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সাইফুল আলম বলেন, ঢাকা থেকে আবুল কাশেমকে গ্রেফতার করা হয়েছে। তাকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে। তার বিরুদ্ধে সরকারি কাজে বাধা, চাঁদাবাজি, প্রতারণা ও সরকারি জমি দখলের চেষ্টার অভিযোগে মামলা রয়েছে।

প্রধান সংবাদ | ২০ জানুয়ারি ২০২৬

খাস জমি দখলের চেষ্টার মামলায় বিএনপি নেতা গ্রেফতার

বিস্তারিত | hatiyakantha.com

সোশ্যাল মিডিয়ায় শেয়ারের করুন

খাস জমি দখলের চেষ্টার মামলায় বিএনপি নেতা গ্রেফতার

প্রকাশিত : ০৭:০২:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬