মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
হাতিয়া দ্বীপে বিএনপির সমাবেশ

একটি গোষ্ঠী নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করছে: তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : সোমবার, ২৬ জানুয়ারি ২০২৬। ৯:০৭:৪২ পিএম
  • / 109

একটি গোষ্ঠী নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, গত ১৫-১৬ বছর আমাদের ভোটের অধিকার কেড়ে নেওয়া হয়েছে, আমাদের স্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছে। যারা এ কাজটি করেছে, তারা দেশ থেকে চলে গেছে। এখন অন্য একটা গোষ্ঠী ষড়যন্ত্র করছে, নির্বাচন যাতে বাধাগ্রস্ত হয়। এ ব্যাপারে সবাইকে সচেতন থাকতে হবে।

সোমবার(২৬ জানুয়ারি) বিকেলে হাতিয়া দ্বীপ সরকারি কলেজ মাঠে আয়োজিত নির্বাচনী সমাবেশে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ভিডিও বক্তব্যে তারেক রহমান বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া যখন দেশ পরিচালনার দায়িত্বে ছিলেন তখন ক্লাস ওয়ান থেকে একাদশ শ্রেণী পর্যন্ত শিক্ষা ফ্রি করে দিয়েছেন। বিএনপি সরকার গঠন করতে পারলে শিক্ষার পাশাপাশি কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। মেয়েদেরকে স্বাবলম্বী করতে বিভিন্ন প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। এবং নারীদের সংসার পরিচালনার সহযোগিতার জন্য আমরা ফ্যামিলি কার্ড নামে একটি কার্ড দিতে চাই। শিক্ষিত বেকার ভাইদের বিভিন্ন প্রশিক্ষণ দিয়ে ব্যাংক ঋণের মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবো। ক্ষুদ্র, প্রান্তিক ও মাঝারি কৃষকদের সহযোগিতার জন্য আমরা কৃষি কার্ডের ব্যবস্থা করবো। দেশটা আমাদের সকলের, সকলে কাজ করে আমাদের দেশটাকে গড়তে হবে।

বিএনপির চেয়ারম্যান আরো বলেন, হাতিয়ার নদী ভাঙন রোধ ও বেড়িবাঁধ নির্মাণের ব্যবস্থা করা হবে। এজন্য ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে জয়যুক্ত করতে হবে। ১২ ফেব্রুয়ারি সকলে তাহাজ্জুদ পড়ে স্ব স্ব এলাকার ভোট কেন্দ্রে চলে যেতে হবে। সেখানে গিয়ে ফজরের নামাজ পড়ে লাইনে দাঁড়িয়ে ভোট দেওয়ার প্রস্তুতি নিতে হবে। এবং সর্বশেষ ভোট গুণে বুঝে নেওয়ার আহবান জানান সকলের প্রতি।

জনসভায় বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক(চট্টগ্রাম) ও নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের ধানের শীষের প্রার্থী মাহবুবের রহমান শামীম, জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলোসহ উপজেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মিরা উপস্থিত ছিলেন।

এর আগে সকাল থেকে হাতিয়ার প্রতিটি ইউনিয়ন থেকে ধানের শীষের সমর্থনে খন্ড খন্ড মিছিল দ্বীপ সরকারি কলেজ মাঠে এসে জড়ো হয়। এতে প্রায় বিশ হাজার নারী-পুরুষের সমাগম হয়।

জাতীয় | ২৬ জানুয়ারি ২০২৬

একটি গোষ্ঠী নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করছে: তারেক রহমান

বিস্তারিত | hatiyakantha.com

সোশ্যাল মিডিয়ায় শেয়ারের করুন

হাতিয়া দ্বীপে বিএনপির সমাবেশ

একটি গোষ্ঠী নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করছে: তারেক রহমান

প্রকাশিত : ০৩:০৭:৪২ অপরাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬