শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

মিরসরাইয়ের শিক্ষার্থী পূজার প্রেমযাত্রা, কক্সবাজার থেকে নিঝুম দ্বীপ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : শনিবার, ৭ ফেব্রুয়ারি ২০২৬। ১১:৪১:২৮ পিএম
  • / 110

চট্টগ্রামের মিরসরাই উপজেলার আবুতোরাব বহুমুখী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী পূজা রাণী দাস সহপাঠী ও শিক্ষকদের সঙ্গে শিক্ষা সফরের অংশ হিসেবে কক্সবাজারে যান। সেখান থেকে প্রেমের সম্পর্কের সূত্র ধরে তিনি নোয়াখালীর হাতিয়া উপজেলার নিঝুম দ্বীপে চলে আসেন।
বিষয়টি নিশ্চিত করেছেন নিঝুম দ্বীপ পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই সুমন।

শুক্রবার (৬ জানুয়ারি) বিকেলে পূজা রাণী দাসকে হাতিয়া উপজেলার নিঝুম দ্বীপ ইউনিয়নের মুক্তিযোদ্ধা বাজার এলাকায় প্রেমিক জিহাদের বাড়িতে পাওয়া যায়। জিহাদ ওই এলাকার বাসিন্দা মিলনের ছেলে।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, মিরসরাই উপজেলার আবুতোরাব বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষকরা কক্সবাজারে শিক্ষা সফরে যান। সফর চলাকালে গত ২ ফেব্রুয়ারি দশম শ্রেণির ছাত্রী পূজা রাণী দাস কক্সবাজার থেকে প্রেমিক জিহাদের সঙ্গে নিঝুম দ্বীপে চলে আসেন।

জানা গেছে, জিহাদ কাজের সূত্রে আগে চট্টগ্রামে অবস্থান করতেন। সেই সময় কোনো এক মাধ্যমে পূজা রাণী দাসের সঙ্গে তার পরিচয় হয় এবং পরবর্তীতে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পূজা রাণী দাস মিরসরাই উপজেলার পূর্ব মায়নি এলাকার অপু দাসের কন্যা।

এ বিষয়ে হাতিয়া থানার অফিসার ইনচার্জ মো. সাইফুল আলম জানান, নিঝুম দ্বীপের রাস্তার মাথা এলাকা থেকে শিক্ষার্থীর সন্ধান পাওয়া গেছে। তাকে নিরাপত্তার স্বার্থে থানা হেফাজতে নেওয়া হচ্ছে। অভিভাবক উপস্থিত হলে তাকে তাদের জিম্মায় হস্তান্তর করা হবে।

নোয়াখালী | ৭ ফেব্রুয়ারি ২০২৬

মিরসরাইয়ের শিক্ষার্থী পূজার প্রেমযাত্রা, কক্সবাজার থেকে নিঝুম দ্বীপ

বিস্তারিত | hatiyakantha.com

সোশ্যাল মিডিয়ায় শেয়ারের করুন

মিরসরাইয়ের শিক্ষার্থী পূজার প্রেমযাত্রা, কক্সবাজার থেকে নিঝুম দ্বীপ

প্রকাশিত : ০৫:৪১:২৮ অপরাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬