ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন
হাতিয়ায় দল বদলের হিড়িক
- প্রকাশিত : বুধবার, ১১ ফেব্রুয়ারি ২০২৬। ৮:১৬:৩৪ এএম
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে হাতিয়া উপজেলায় দল বদলের হিড়িক দেখা গেছে। কেউ আওয়ামী লীগ থেকে বিএনপিতে যাচ্ছে, কেউ বিএনপি থেকে এনসিপিতে যোগ দিচ্ছে। আবার এনসিপি থেকে বিএনপিতে যোগ দেওয়ার ঘটনাও রয়েছে।
তবে জুলাই গণঅভ্যুত্থানের পর দলের কার্যক্রম নিষিদ্ধ থাকায় আত্মগোপনে থাকা আওয়ামী লীগ নেতাদের বড় অংশ বিএনপিতে যোগ দিয়েছেন। বিএনপিতে যোগ দেওয়া আলোচিত ব্যক্তিদের মধ্যে রয়েছেন চর ইশ্বর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আজাদ ওরফে পিচ্চি আজাদ, বুড়ির চর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জিয়া আলি মোবারক কল্লোল, সোনাদিয়া ইউনিয়নের সাবেক নিঝুম চেয়ারম্যান ইয়াসিন আরাফাত কানু, নিঝুমদ্বীপ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মেরাজ উদ্দিন, তমরুদ্দি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলাউদ্দিন বাবু।
স্থানীয়রা জানিয়েছেন, এসব ব্যক্তির নামে অনেক রাজনৈতিক মামলা রয়েছে। সাময়িক রাজনৈতিক সুবিধা পেতে তারা দল বদল করেছেন। এনসিপি থেকে তৃনমূল পর্যায়ের কয়েকজন নেতা বিএনপিতে যোগ দেওয়ার তথ্য পাওয়া গেছে। তারা হলেন উপজেলার তমরদ্দি ইউনিয়নের ৭নং ওয়ার্ড এনসিপির সদস্য সচিব হেলাল, ফুগ্ম আহ্বায়ক মতিন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আলী, যুগ্ম আহ্বায়ক রাব্বি, সদস্য রাসেল উদ্দিন, সাদ্দাম হোসেন ও মারুফ উদ্দিন।
এদিকে বিএনপি ও দলটির অঙ্গ সংগঠনের কয়েকজন নেতা এনসিপিতে যোগ দিয়েছেন। যোগদানকারীদের মধ্যে রয়েছেন হাতিয়া উপজেলা বিএনপির সদস্য জয়নাল আবেদিন জনু মেম্বার, চানন্দী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. নবীর উদ্দিন, বুড়িরচর ইউনিয়ন যুবদলের সদস্য মো. সোহেল, জাহাজমারা ইউনিয়নের বিএনপির সদস্য ও ওয়ার্ড সভাপতি মো. নাহিদ প্রমুখ।
প্রধান সংবাদ | ১১ ফেব্রুয়ারি ২০২৬
হাতিয়ায় দল বদলের হিড়িক
















