শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

বিএনপির প্রার্থী মাহবুবের রহমান শামীমের বাসায় হামলার ঘটনায় নৌবাহিনীর দুঃখ প্রকাশ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : শনিবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৬। ৭:০৬:০৭ এএম
  • / 73

নোয়াখালীর হাতিয়ায় বিএনপির প্রার্থী মাহবুবের রহমান শামীমের বাসায় হামলার ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন নৌবাহিনীর হাতিয়া কন্টিনজেন্টের সেকেন্ড ইন কমান্ড লেফটেন্যান্ট কমান্ডার আরাফাত। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) রাত ১১টা ৪৫ মিনিটে হাতিয়া থানার সামনে এক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে তিনি এ দুঃখ প্রকাশ করেন।

ঘটনা সূত্রে জানা যায়, সন্ধ্যার দিকে নৌবাহিনীর ক্যাম্পের পাশে দুই প্রতিবেশী মধ্যে জায়গা দখলকে কেন্দ্র করে একটি গ্রুপ শব্দবোমা নিক্ষেপ করে। এতে নৌবাহিনীর সদস্যরা তাদের ক্যাম্পে হামলা হয়েছে মনে করে ঘটনাস্থলে বেরিয়ে আসেন।

এ সময় দুষ্কৃতিকারীদের কয়েকজন দৌড়ে গিয়ে বিএনপির প্রার্থী মাহবুবুর রহমান শামীমের বাসার দিকে ঢুকে পড়ে। পেছনে পেছনে নৌবাহিনীর সদস্যরাও সেখানে প্রবেশ করেন। দুষ্কৃতিকারীদের ধরতে গিয়ে কয়েকটি কক্ষ ও মোটরসাইকেল ভাঙচুরের ঘটনা ঘটে। এতে সাব্বির উদ্দিন মাসুমসহ বিএনপির বেশ কয়েকজন নেতা গুরুতর আহত হয়। পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

ঘটনার সময় বিএনপির প্রার্থী মাহবুবুর রহমান শামীম বাসার বাইরে ছিলেন। পরে তিনি সংবাদ পেয়ে বাসায় এসে নৌবাহিনীর সদস্যদের সঙ্গে কথা বলেন। আলোচনার এক পর্যায়ে নৌবাহিনী তাদের ভুল বুঝতে পেরে অনুতপ্ত হন এবং অনাকাঙ্খিত ঘটনার দুঃখ প্রকাশ করে।

প্রধান সংবাদ | ১৪ ফেব্রুয়ারি ২০২৬

বিএনপির প্রার্থী মাহবুবের রহমান শামীমের বাসায় হামলার ঘটনায় নৌবাহিনীর দুঃখ প্রকাশ

বিস্তারিত | hatiyakantha.com

সোশ্যাল মিডিয়ায় শেয়ারের করুন

বিএনপির প্রার্থী মাহবুবের রহমান শামীমের বাসায় হামলার ঘটনায় নৌবাহিনীর দুঃখ প্রকাশ

প্রকাশিত : ০১:০৬:০৭ পূর্বাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬