শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সরকারি বাঙলা কলেজ

ঢাকাস্থ নোয়াখালী জেলা ছাত্র-ছাত্রী কল্যাণ পরিষদের ইফতার অনুষ্ঠিত

শওকত জামিল
  • প্রকাশিত : সোমবার, ২ মার্চ ২০২৬। ১১:০৯:১৪ পিএম
  • / 111

ঢাকাস্থ নোয়াখালী জেলা ছাত্র-ছাত্রী কল্যাণ পরিষদের
সরকারি বাঙলা কলেজ কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২ মার্চ) রাজধানীর মিরপুর সরকারি বাঙলা কলেজ ক্যাম্পাসে এ ইফতার অনুষ্ঠিত হয়। এতে ঢাকাস্থ নোয়াখালীর শিক্ষার্থীদের এক মিলনমেলা ঘটে।

ঢাকাস্থ নোয়াখালী জেলা ছাত্র-ছাত্রী কল্যান পরিষদের
সরকারি বাঙলা কলেজ কমিটির সভাপতি তানভীর হাসান শুভ বলেন, ‘আমরা সবসময়ই নোয়াখালী জেলার ঐতিহ্য এবং সংস্কৃতি সম্মান রাখতে বদ্ধপরিকর। ঢাকায় নোয়াখালী জেলার শিক্ষার্থীদের মিলনমেলা ঘটাতে আমাদের এ আয়োজন।’

আয়োজকেরা জানান, নোয়াখালী জেলা ছাত্র ছাত্রী কল্যান পরিষদ “ঢাকস্থ নোয়াখালীর সাধারণ শিক্ষার্থীদের একটি অরাজনৈতিক এবং সেবামূলক সংগঠন। সংগঠনটির ইফতার আয়োজনে সার্বিক সহযোগিতায় ছিলেন হাতিয়া দ্বীপ সমিতির সদস্যবৃন্দ এবং হাতিয়া যুব ফোরামের সদস্যবৃন্দ। এছাড়া আরো সহযোগিতার ছিলেন নোয়াখালী জেলার বিশিষ্ট ব্যবসায়ী ও রাজনৈতিক ব্যক্তিবর্গ।

সংগঠনের সরকারি বাঙলা কলেজ কমিটির সাংগঠনিক সম্পাদক শওকত জামিল বলেন, ‘নোয়াখালী বিশিষ্ট ব্যক্তিবর্গ আমাদের সবসময়ই পরামর্শ এবং সহায়তা প্রদান করে থাকেন। তাদের প্রতি আমরা কৃতজ্ঞ। তারা সবসময়ই পাশে থাকলে আমরা সাধারণ শিক্ষার্থীদের সবসময়ই কাজ করতে পারবো।’

নোয়াখালী | ২ মার্চ ২০২৬

ঢাকাস্থ নোয়াখালী জেলা ছাত্র-ছাত্রী কল্যাণ পরিষদের ইফতার অনুষ্ঠিত

বিস্তারিত | hatiyakantha.com

সোশ্যাল মিডিয়ায় শেয়ারের করুন

সরকারি বাঙলা কলেজ

ঢাকাস্থ নোয়াখালী জেলা ছাত্র-ছাত্রী কল্যাণ পরিষদের ইফতার অনুষ্ঠিত

প্রকাশিত : ০৫:০৯:১৪ অপরাহ্ন, সোমবার, ২ মার্চ ২০২৬